AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hiran Chatterjee: হঠাৎ কী হল হিরণের? মমতার পুলিশকে ক্লিনচিট, কাঠগড়ায় শাহের ‘সেনা’

Hiran Chatterjee: প্রসঙ্গত, উপনির্বাচনের আগে হাতে বাকি আর ক’টা দিন। শেষবেলার প্রচারে ঝাঁপিয়েছে শাসক থেকে বিরোধী সবদলই। আরজি কর আবহে একদিকে যেমন ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল, অন্যদিকে একই ইস্যুতে তৃণমূলকে চাপে রাখতে কোনও ছাড় দিতে নারাজ বিজেপিও।

Hiran Chatterjee: হঠাৎ কী হল হিরণের? মমতার পুলিশকে ক্লিনচিট, কাঠগড়ায় শাহের 'সেনা'
গুরুতর অভিযোগ হিরণেরImage Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 09, 2024 | 2:20 PM
Share

মেদিনীপুর: বাংলার ভোটে হিংসা, ভোট লুঠ হলেও কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে না। এবার এই অভিযোগ করলেন খোদ খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। ১৩ নভেম্বর মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন। তারই প্রচারে বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে লালদীঘি এলাকায় প্রচারে আসেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করতে দেখা যায় তাঁকে। 

হিরণের সাফ কথা, “কেন্দ্রীয় সরকার যদি সুব্যবস্থা নেয় তাহলে আমরা ছ’টা আসনের মধ্যে সবক’টাতেই জিতব। কিন্তু, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না। তাই ভোট লুঠ হচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশকে দোষ দিয়ে লাভ আছে!” এরপরই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, “পুলিশ সার্ভিস তো সেন্ট্রাল সার্ভিস। আমার ইলেকশনের সময় সেন্ট্রাল সিকিউরিটি দাঁড়িয়ে থেকে তৃণমূলকে দিয়ে ভোট করিয়েছে। আমাদের ভোট করতে দেয়নি। তখনও আপনি বলবেন পশ্চিমবঙ্গের পুলিশ দায়ী?” 

প্রসঙ্গত, উপনির্বাচনের আগে হাতে বাকি আর ক’টা দিন। শেষবেলার প্রচারে ঝাঁপিয়েছে শাসক থেকে বিরোধী সবদলই। আরজি কর আবহে একদিকে যেমন ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল, অন্যদিকে একই ইস্যুতে তৃণমূলকে চাপে রাখতে কোনও ছাড় দিতে নারাজ বিজেপিও। এমতাবস্থায় হিরণের মন্তব্যে রাজনীতির পাড়ায় শুরু নতুন চাপানউতোর। 

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?