AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir: রাম মন্দিরে পুজো সারলেন স্ত্রী, ঘণ্টা বাজালেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু

Dibendyu Adhikari: সোমবার শীতে কাঁপছে গোটা দেশ। বাংলার তাপমাত্রাও হাড় কাঁপানো। তার মধ্যেই সাতসকালে সস্ত্রীক কাঁথির রামের মন্দিরে পৌঁছন তৃণমূল সাংসদ। পুজোর লাইনে দাঁড়ান। মন্দিরের সামনে থেকেই পুজোর উপকরণ কেনেন সাংসদ পত্নী।

Ram Mandir: রাম মন্দিরে পুজো সারলেন স্ত্রী, ঘণ্টা বাজালেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু
রামের পুজো দিলেন দিব্যেন্দুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 10:28 AM
Share

পূর্ব মেদিনীপুর:  সকাল সকাল স্ত্রীকে নিয়ে রামমন্দিরে তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। স্ত্রী পুজো দিলেন, পিছনে দাঁড়িয়ে ঘণ্টা বাজালেন সাংসদ। অযোধ্যায় যখন রামের প্রাণপ্রতিষ্ঠা, তখন স্ত্রীকে নিয়ে রামমন্দিরে পুজো দিলেন দিব্যেন্দু। সঙ্গে আবার শিবের পুজোও করলেন তিনি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের মুহূর্তের আগে বাংলার বিভিন্ন প্রান্তে মন্দিরগুলিও সেজে উঠেছে। সকাল হতেই  শিবের ও রামের একাধিক মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা।

সোমবার শীতে কাঁপছে গোটা দেশ। বাংলার তাপমাত্রাও হাড় কাঁপানো। তার মধ্যেই সাতসকালে সস্ত্রীক কাঁথির রামের মন্দিরে পৌঁছন তৃণমূল সাংসদ। পুজোর লাইনে দাঁড়ান। মন্দিরের সামনে থেকেই পুজোর উপকরণ কেনেন সাংসদ পত্নী। তারপর রামের পুজো সারেন। স্ত্রী যখন পুজো দিচ্ছিলেন, তখন পিছনে দাঁড়িয়ে ঘণ্টার রশি টানতেও দেখা গিয়েছে সাংসদকে।

সাংসদ জানালেন, রামের পুজো শুরু হলে তিনি আবার আসবেন পরিবার নিয়ে পুজো দেখতে।  তিনি প্রার্থনা করেন, সমাজের সমস্ত স্তরের মানুষের কল্যাণ এবং জীবন সুখময় হয়ে উঠুক। তিনি বলেন, “আজকে একটি ঐতিহাসিক দিন। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। দেশে শ্রীরামচন্দ্রের আর্শীবাদ বর্ষিত হোক। দেশের উন্নয়ন হোক। ”

এদিনই আবার  পার্কসার্কাস থেকে সংহতি যাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংহতি দিবস নিয়ে তিনি বলেন, “উচ্চ আদালতের নির্দেশে হবে। সবার অধিকার রয়েছে। নির্দেশ মেনেই করতে হবে। আমি সেটাকেও স্বাগত জানাচ্ছি।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন