AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Governor: সুবল বিতর্ক আবহে রাজ্যপালের সঙ্গে আজ দেখা করবেন শুভেন্দুর বাবা ও ভাই

শিশির অধিকারী এবং দিব্যেন্দু এখনও খাতায় কলমে তৃণমূলেরই সাংসদ। যদিও শুভেন্দুর বিজেপি-তে যোগদানের পর থেকেই শিশির ও দিব্যেন্দুর সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়েছে দলের। আবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্ব দিনে দিনে বেড়েই চলেছে। এই আবহেই শিশির ও দিব্যেন্দুর রাজভবনে আমন্ত্রণ ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

WB Governor: সুবল বিতর্ক আবহে রাজ্যপালের সঙ্গে আজ দেখা করবেন শুভেন্দুর বাবা ও ভাই
রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে শিশির-দিব্যেন্দুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 9:39 AM
Share

কাঁথি: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার বিকালে রাজভবনে ২ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। রবিবার এ কথা জানিয়েছেন দিব্যেন্দু। ‘সৌজন্য সাক্ষাতের’ জন্যই এই আমন্ত্রণ বলে জানিয়েছেন তিনি। কিন্তু দিব্যেন্দু এই দাবি করলেও রাজনৈতিক গুঞ্জন চাপা পড়েনি।

২০২১ সালে বিধানসভা ভোটের আগে বিজেপি-তে যোগ দেন শুভেন্দু অধিকারী। যদিও শিশির অধিকারী এবং দিব্যেন্দু এখনও খাতায় কলমে তৃণমূলেরই সাংসদ। যদিও শুভেন্দুর বিজেপি-তে যোগদানের পর থেকেই শিশির ও দিব্যেন্দুর সঙ্গে দূরত্ব অনেকটাই বেড়েছে দলের। আবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের দ্বন্দ্ব দিনে দিনে বেড়েই চলেছে। এই আবহেই শিশির ও দিব্যেন্দুর রাজভবনে আমন্ত্রণ ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

রবিবর পূর্ব মেদিনীপুরে একাধিক দলীয় কর্মসূচি সেরে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গিয়েছিলেন অধিকারী পরিবারের নিবাস শান্তিকুঞ্জে। সেখানে মধ্যাহ্নভোজন সারেন তিনি। তাঁকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিতেও এসেছিলেন দিব্যেন্দু। এর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিব্যেন্দু বলেছেন, “মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস আমাকে ও বাবাকে আগামীকাল রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন। সৌজন্য সাক্ষাতের জন্য এই আমন্ত্রণ। আমার বাবার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন রাজ্যপাল।”

শিশির ও দিব্যেন্দু নিজে থেকেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, না রাজ্যপাল আমন্ত্রণ করে দেখা করতে চেয়েছেন। তা এখনও স্পষ্ট হয়নি। তবে এ নিয়ে তৃণমূল কী প্রতিক্রিয়া দেয়, সে দিকে নজর রাখছে রাজনৈতিক মহল।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?