AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Won: দিলীপ ঘোষের কেন্দ্রেই এবার তৃণমূলের জয়জয়কার, ‘খেলা ঘুরবে’ বলছে শাসকশিবির

TMC: এগরার বিধায়ক তরুণকুমার মাইতির কথায়, এ জয় মানুষের। তাঁরা যে তৃণমূলের সঙ্গে সবসময়, এটা তারই প্রমাণ। তিনি জানান, এগরা পুরএলাকার ৩টি ওয়ার্ডে এই সমবায় সমিতি কাজ করে। এবারের পুর নির্বাচনে এই ৩টি ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ডে বিজেপি ও ১টিতে নির্দল জিতেছিল। তবে এই জয় বুঝিয়ে দিল মানুষ কী চান।

TMC Won: দিলীপ ঘোষের কেন্দ্রেই এবার তৃণমূলের জয়জয়কার, 'খেলা ঘুরবে' বলছে শাসকশিবির
জয়ের উচ্ছ্বাস। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2024 | 11:03 PM
Share

পূর্ব মেদিনীপুর: বিজেপির সাংসদের কেন্দ্র। সেখানে সমবায় সমিতির ভোটে ঘাসফুলের রমরমা। দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিপুল জয়। সবুজ আবিরে মাতলেন বিজয়ীরা। এগরার দলঅলুয়া সমবায় সমিতির নির্বাচন ছিল শনিবার। বিপুল ভোটে সেখানে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। আর এই জয়কে সামনে রেখে শাসকশিবির আগামী লোকসভা ভোটের ফল নিয়ে আশাবাদী। অন্যদিকে বিজেপি বলছে, সমবায় সমিতির ভোটকে লোকসভা নির্বাচনের সঙ্গে গুলিয়ে ফেলার কোনও অর্থই নেই।

এগরা বিধানসভা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আওতায়। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সেই এগরার দলঅলুয়া সমবায় সমিতিতে মোট ৫০টি আসনের মধ্যে তৃণমূল দখলে নেয় ৪৩টি। ৭টিতে জেতে বিজেপি। জানা গিয়েছে, এই সমবায় সমিতিতে ভোটার সংখ্যা ১ হাজার ২৬৪ জন। ভোট পড়েছে ১ হাজার ২৫০টি।

ভোটে জিতে ঘাসফুল শিবিরে জয়ের উচ্ছ্বাস। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা সবুজ আবির উড়িয়ে এদিন উল্লাসে মাতেন। সঙ্গে চলে মিষ্টি মুখ করানো। এগরার বিধায়ক তরুণকুমার মাইতির কথায়, এ জয় মানুষের। তাঁরা যে তৃণমূলের সঙ্গে সবসময়, এটা তারই প্রমাণ। তিনি জানান, এগরা পুরএলাকার ৩টি ওয়ার্ডে এই সমবায় সমিতি কাজ করে। এবারের পুর নির্বাচনে এই ৩টি ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ডে বিজেপি ও ১টিতে নির্দল জিতেছিল। তবে এই জয় বুঝিয়ে দিল মানুষ কী চান। লোকসভা ভোটের ফল নিয়েও আত্মবিশ্বাসী তিনি। লোকসভা ভোটেও খেলা ঘুরবে বলছে শাসকশিবির।

তবে কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জ অরূপ দাসের কথায়, সমবায় সমিতির নির্বাচন দেখে লোকসভার ফল নিয়ে ভাবলে চলবে না। রিগিং করে তৃণমূল জিতেছে বলেও অভিযোগ তাঁর। অরূপের দাবি, লোকসভা ভোটে মানুষ বুঝিয়ে দেবেন, বিজেপির সঙ্গেই তাঁরা।

Follow Us
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
বাদল অধিবেশনের শুরুতেই উত্তপ্ত সংসদ, দফায় দফায় মুলতুবি দুই কক্ষ
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ