AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Won: সব আসনেই তৃণমূলের জয়, তমলুকের সমবায়ে শুধুই সবুজ আবির

Tamluk: তমলুকে এই সমবায় সমিতির ভোট ছিল রবিবার। মোট ৪৩টি আসনে ভোটের লড়াই চলে। ১ হাজার ২২৫ জন ভোটার। এখানে সবক'টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। তবে বিজেপি সবক'টিতে প্রার্থী দিতে পারেনি। পারেনি সিপিএমও। তৃণমূলের ব্লক সভাপতি অর্ণব চক্রবর্তীর দাবি, কোনও কোনও আসনে বিজেপি ও সিপিএম আলাদা প্রার্থী দিলেও বেশির ভাগ আসনে জোট ছিল।

TMC Won: সব আসনেই তৃণমূলের জয়, তমলুকের সমবায়ে শুধুই সবুজ আবির
ভোটে জিতে উল্লাস তৃণমূলের কর্মী সমর্থকদের। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 26, 2024 | 6:00 AM
Share

পূর্ব মেদিনীপুর: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও হাতে সময় যে খুব বেশি নেই, নির্বাচন কমিশনের প্রস্তুতি তা বুঝিয়ে দিচ্ছে। এই আবহে বিভিন্ন জেলায় সমবায় সমিতির ভোটের ফল নিয়ে জোর চর্চা চলছে। তমলুক ব্লকের নীলকুন্ঠা অঞ্চলের কন্ঠীবাড় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সমবায় নির্বাচনে বিশাল জয় পেল তৃণমূল। একটিও আসন পায়নি রাজ্যের প্রধান বিরোধী দল।

তমলুকে এই সমবায় সমিতির ভোট ছিল রবিবার। মোট ৪৩টি আসনে ভোটের লড়াই চলে। ১ হাজার ২২৫ জন ভোটার। এখানে সবক’টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। তবে বিজেপি সবক’টিতে প্রার্থী দিতে পারেনি। পারেনি সিপিএমও। তৃণমূলের ব্লক সভাপতি অর্ণব চক্রবর্তীর দাবি, কোনও কোনও আসনে বিজেপি ও সিপিএম আলাদা প্রার্থী দিলেও বেশির ভাগ আসনে জোট ছিল।

অর্ণব চক্রবর্তীর কথায়, গত সমবায় নির্বাচনেও তৃণমূলই এখানে ক্ষমতায় ছিল। তবে গতবার বিরোধীরা তাও খাতা খুলতে সক্ষম হয়েছিল। তবে এবার একেবারে ফাঁকা হাতে ফিরেছে তারা। শাসক নেতৃত্বের দাবি, এই জয় লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেনের কাজ করবে।

অন্যদিকে তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিস মণ্ডলের অভিযোগ, ক্ষমতার অপপ্রয়োগ করে তৃণমূল ভোটার লিস্টে কারচুপি করেছে। তাঁর দাবি, বিজেপির ৩৭ জন প্রার্থী না জিতলেও, তাঁদের লড়াইটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আসন্ন লোকসভা ভোটে এই সমবায়ের লড়াই সদর্থক প্রভাবই ফেলবে বলে মনে করেন তিনি।

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী