AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dog Treatment: মানুষের অ্যাম্বুল্যান্সে কুকুরের চিকিৎসা! তৃণমূল নেতার বিরুদ্ধেই উঠল অভিযোগ

Dog Treatment: আমতলা রুরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। হাসপাতালের সুপার-সহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বাইরে বেরিয়ে আসেন বলেও অভিযোগ উঠেছে।

Dog Treatment: মানুষের অ্যাম্বুল্যান্সে কুকুরের চিকিৎসা! তৃণমূল নেতার বিরুদ্ধেই উঠল অভিযোগ
| Edited By: | Updated on: Sep 13, 2024 | 7:48 PM
Share

সাতগাছিয়া: মানুষের অ্য়াম্বুল্যান্সে চিকিৎসা করা হয়েছে কুকুরের। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুরে। অভিযোগ,বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নবকুমার বেতাল ও তাঁর স্ত্রী তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল তাঁদের কুকুর নিয়ে গিয়েছিলেন অ্য়াম্বুল্যান্সে। এই অভিযোগ নিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আমতলা রুরাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। হাসপাতালের সুপার-সহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বাইরে বেরিয়ে আসেন বলেও অভিযোগ উঠেছে। অ্যাম্বুলেন্সের মধ্যেই কুকুরটির চিকিৎসা করা হয়েছে বলেও অভিযোগ।

হাসপাতালের সুপার কুকুর আনার বিষয়টি স্বীকার করে নিলেও, তাঁর দাবি, কোনও চিকিৎসা করা হয়নি। এই অভিযোগ সম্পর্কে জানার জন্য TV9 বাংলার তরফে নবকুমার বেতাল এবং তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে, তাঁরা ফোন তোলেননি।

সুপারের বক্তব্য, কুকুরটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কোনওরকম ভাবে চিকিৎসা করা হয়নি। তাকে আবার পশু চিকিৎসালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ইস্যুতে বিরোধীরা প্রশ্ন তুলেছে।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, কুকুর একটা জটিল বিষয়। পান্ডবদের শেষ যাত্রায় কুকুর গিয়েছিল। কুকুরের নানা রুপ আছে। দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়েছে, তবে রোগীকে বঞ্চিত করে নিয়ে যাওয়া হয়েছে কি না, সেটা আগে দেখা হোক।

বছর কয়েক আগে কুকুরের ডায়ালিসিস ঘিরে উঠেছিল অভিযোগ। ২০১৫ সালে এসএসকেএমের নেফ্রোলজি বিভাগে এক কুকুরের ডায়ালিসিসের অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূলের চিকিৎসক-নেতা তথা নির্মল মাজির। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতির এক আত্মীয়ের কুকুরের জন্য হাসপাতালের ডায়ালিসিস ওয়ার্ডে সব ব্যবস্থা পাকা হয়ে গিয়েছিল বলে অভিযোগ।

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া