AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendrapur: নরেন্দ্রপুরে ১১ বছরের মেয়েকে ‘ধর্ষণ’, অভিযুক্ত বললেন, ‘ও তো স্বেচ্ছায় দু’রাত কাটিয়েছে আমার সঙ্গে’

Minor Harassment: অভিযোগ, এরপর তিনি বাড়ি ফিরে এলেও নির্যাতিতা ফেরেননি। নাবালিকার বাবার অভিযোগ, তার মেয়েকে পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল ৷ অভিযুক্তরা পাচার চক্রের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ অভিযুক্ত মহিলার স্বামী জানান, "তাঁর সঙ্গে নাবালিকা স্ব-ইচ্ছাতেই গিয়েছিলেন ৷"

Narendrapur: নরেন্দ্রপুরে ১১ বছরের মেয়েকে 'ধর্ষণ', অভিযুক্ত বললেন, 'ও তো স্বেচ্ছায় দু'রাত কাটিয়েছে আমার সঙ্গে'
নরেন্দ্রপুরে ধর্ষণ নির্যাতিতাকেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 10, 2024 | 2:52 PM
Share

নরেন্দ্রপুর: নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ। নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে গ্রেফতার দম্পতি।  নির্যাতিতার বাবা ও মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ৷ ধৃতদের বিরুদ্ধে কিডন্যাপ ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তাঁদের জেরা করা হচ্ছে। এ দিকে, আবার অভিযুক্ত ব্য়ক্তির দাবি, নাবালিকা নাকি স্বেচ্ছায় তাঁর সঙ্গে দু রাত কাটিয়েছে।

জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকায় বসবাস করে এগারো বছরের ওই নির্যাতিতা। ভাড়া বাড়িতে বাবা-মায়ের সঙ্গে থাকে সে। গত ৬ তারিখ সন্ধ্যেবেলা থেকে নিখোঁজ ছিল মেয়েটি। অভিযুক্ত দম্পতি প্রতিবেশী ভাড়াটিয়া। নির্যাতিতার বাবা-মায়ের অভিযোগ, ঘটনার দিন রাতে অভিযুক্ত মহিলা নির্যাতিতাকে বাড়ি থেকে ডাকে। বলেন বাজারে নিয়ে যাচ্ছেন। অভিযোগ, এরপর তিনি বাড়ি ফিরে এলেও নির্যাতিতা ফেরেননি। নাবালিকার বাবার অভিযোগ, তার মেয়েকে পাচার করে দেওয়ার পরিকল্পনা ছিল ৷ অভিযুক্তরা পাচার চক্রের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷ অভিযুক্ত মহিলার স্বামী জানান, “তাঁর সঙ্গে নাবালিকা স্ব-ইচ্ছাতেই গিয়েছিলেন ৷” ঘটনার তদন্ত করছে পুলিশ ৷ নির্যাতিতার শারীরিক পরীক্ষা ও গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

নির্যাতিতার বাবা বলেন, “আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওই একই বাড়িতে ভাড়া থাকেন এই স্বামী-স্ত্রীও। ওদেরও একটা মেয়ে আছে। গত ৬ তারিখে আমার মেয়েকে বাজারে নিয়ে গিয়েছিল। এরপর মহিলা একা এলেও আমার মেয়ে আসেনি। তিনি বলেন, আমার মেয়ে বান্ধবীর বাড়ি গিয়েছে। যদিও, ওরা স্বীকার করেছে, আমার মেয়েকে কিডন্যাপ করে, মুখে কাপড় চেপে ধর্ষণ করা হয়েছে।” নির্যাতিতার বাবা এই সব দাবি করলেও  অভিযুক্ত মহিলা বলেন, “ওরা মিথ্যা কথা বলেছে। আমি কোনও পাচার করিনি।” অপরদিকে, অভিযুক্ত মহিলার স্বামী বলেন, “মেয়েটার সঙ্গে আমার সম্পর্ক ছিল। ও স্বেচ্ছায় দু’রাত কাটিয়েছে আমার সঙ্গে। এখন মা বাবার চাপে হয়ত পাল্টি খাচ্ছে।” কিন্তু এগারো বছরের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত পেলেন কীভাবে এই প্রশ্নের মুখে তিনি জানাচ্ছেন, “আমার স্ত্রীর সঙ্গে কোনও সম্পর্ক নেই। আমরা একসঙ্গে থাকি শুধু। একটি মেয়েও আছে আমাদের। আমিই আমার বৌ-কে বলেছিলাম মেয়েটিকে (নিগৃহীতাকে) যেন বাড়ি থেকে নিয়ে আসে।” এই চাঞ্চল্যকর স্বীকারোক্তির মধ্যেই অভিযুক্ত মহিলা জানান, স্বামীর কথা মত পড়শি নাবালিকাকে তিনি নিয়ে আসেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?