West Bengal NEWS Live Updates: আরাবুলের গাড়িতে হামলা, NCPI-র নাম বদল নিয়ে বাড়ছে জল্পনা

Live Updates: এনসিপিআই-র নাম বদল নিয়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার একের পর এক পোস্ট করছেন। তা নিয়ে জল্পনা বাড়ছে। আবার শনিবার রাতে ভাঙড়ে আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। তা ঘিরে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

West Bengal NEWS Live Updates: আরাবুলের গাড়িতে হামলা, NCPI-র নাম বদল নিয়ে বাড়ছে জল্পনা
প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়Image Credit source: TV9 Bangla

Aug 23, 2026 | 11:31 AM

LIVE NEWS & UPDATES

  • 23 Aug 2026 11:31 AM (IST)

    Anandapur Chaos: প্রীতিভোজের আয়োজন ঘিরে সংঘর্ষ, কাঠগড়ায় তৃণমূল থেকে শিবির বদলানো লোকজন

    • মিলন উৎসব ও প্রীতিভোজের অনুষ্ঠান ঘিরে তুলকালাম আনন্দপুরে। দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষ।
    • অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকজন তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছে। আদি বিজেপি নেতারা প্রতিবাদ জানাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
    • দুই পক্ষের হাতাহাতিতে রক্তারক্তি।
    • মাথা ফাটল এক বিজেপি কর্মীর। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
    • বিজেপি শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি, ৪ মে পালাবদলের পর শিবির বদল করা তৃণমূলের লোকজনই দফায় দফায় অশান্তি তৈরি করছে।

    বিস্তারিত পড়ুন: আনন্দপুরে সংঘর্ষ, কাঠগড়ায় পালাবদলের পর শিবির বদল করা তৃণমূলের লোকজন

  • 23 Aug 2026 10:40 AM (IST)

    Woman Death: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা বরাহনগরে

    •  উত্তর ২৪ পরগনার বরাহনগরের অশোকগড়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল।
    • মৃতার স্বামীকে গ্রেফতার করল বরাহনগর থানার পুলিশ।
    • তিন মাস আগে উত্তরবঙ্গের বাসিন্দা এক মহিলার সঙ্গে বিবাহ হয় অশোকগড়ের বাসিন্দা মানস দাসের।
    • বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছিল না। এরপর গতকাল ঝুলন্ত অবস্থায় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
    • উত্তেজিত স্থানীয় বাসিন্দারা এক ঘণ্টা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ মৃদু লাঠিচার্জ করে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় থানায়। গ্রেফতার করা হয় মৃতার স্বামীকে।
  • 23 Aug 2026 10:36 AM (IST)

    Dhupguri: স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, মাকেও কোপানোর অভিযোগ

    • সাতসকালে মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির ধূপগুড়ির বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকায়।
    • অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ দিয়ে খুন করেছেন স্বামী জাহাঙ্গীর আলম। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে নিজের মাকেও ধারালো অস্ত্র দিয়ে হামলা করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
    • স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই বাড়িতে অশান্তি করতেন। স্ত্রীকে মারধরের পাশাপাশি প্রতিবেশীদেরও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
    • অভিযোগ, রবিবার সকাল প্রায় ৬টা নাগাদ বাড়িতে স্ত্রী রুকসানা বেগমের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন জাহাঙ্গীর। এরপর তিনি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে একাধিকবার কোপাতে শুরু করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই রুকসানা বেগমের মৃত্যু হয় বলে জানা যায়।
    • স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন জাহাঙ্গীরের মা। অভিযোগ, তখন তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন জাহাঙ্গীর। তাঁর পায়ে গভীর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় কোনওক্রমে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তিনি। এরপর বাড়িতে চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন।
    • ঘটনার পর জাহাঙ্গীর কীটনাশক পান করে ধারালো অস্ত্র নিয়ে ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে স্থানীয় সূত্রের দাবি। পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। একইসঙ্গে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
  • 23 Aug 2026 10:32 AM (IST)

    Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে ব়্যালি সাগরে

    • ​দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে অন্নপূর্ণা যোজনায় অ্যাকাউন্টে টাকা ঢুকতেই উল্লাসে মেতে উঠলেন সাধারণ মহিলারা।
    • বিরোধী শিবিরের প্রচারকে নস্যাৎ করে এই জনকল্যাণমূলক প্রকল্পের সুফল সরাসরি হাতে পাওয়ায় গতকাল সাগর মণ্ডল ৪-র মহিলা মোর্চার পক্ষ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
    • বাগবাজার থেকে শুরু হওয়া এই র‍্যালি কালীবাজার পর্যন্ত পরিক্রমা করে। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা পাওয়ায় খুশি মহিলারা।
  • 23 Aug 2026 10:31 AM (IST)

    Howrah: লিলুয়ায় হাইড্রেন থেকে উদ্ধার ব্যক্তির মৃতদেহ

    • হাওড়ার লিলুয়ায় হাইড্রেন থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ।
    • সাতসকালে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
    • ঘটনাটি লিলুয়ার মাতোয়ালা চৌরাস্তা এলাকার।
    • ঘটনাস্থলে বেলুড় থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
  • 23 Aug 2026 10:29 AM (IST)

    Arabul Islam: আরাবুলের গাড়িতে হামলা, কার দিকে উঠছে আঙুল?

    • আরাবুল ইসলামের (Arabul Islam) গাড়ি লক্ষ্য করে বোমাবাজির (Bomb Attacked) অভিযোগ।
    • শনিবার রাতে বাড়ি ফেরার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার সময় গাড়িতেই ছিলেন আরাবুল। তবে, তাঁর কোনও আঘাত লাগেনি। নিরাপদেই রয়েছেন তিনি(Arabul Islam’s Car Attacked)।
    • প্রসঙ্গত, শুক্রবারই আইএসএফ ছেড়েছেন আরাবুল। আর তারপর শনিবার রাতেই এই হামলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

    বিস্তারিত পড়ুন: শুক্রবার ISF ছাড়ার ঘোষণা, শনিবার রাতেই আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা-ইট!

  • 23 Aug 2026 10:27 AM (IST)

    NCPI: এনসিপিআই নিয়ে কাকলি-পুত্রের একের পর এক পোস্টে বাড়ছে ধোঁয়াশা

    • সকালে ছিল ‘বহুজন’। রাতে হল ‘ওয়েস্ট বেঙ্গল’ (West Bengal NCPI)। এনসিপিআই (NCPI)-এর নাম বিতর্কের মধ্যে এবার রাতারাতি পোস্ট বদল কাকলি পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের। পরে অবশ্য সেই পোস্টও মুছে দেন তিনি।
    • লোকসভার নতুন দল হিসেবে এখনও মান্যতা পায়নি এনসিপিআই। তৃণমূল (TMC) ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া কাকলি, রচনা, সুদীপ-সহ ২০ জন সাংসদের ভবিষ্যত একপ্রকার ঝুলেই রয়েছে।
    • এই আবহে শনিবার সকালে কাকলি পুত্রের একটি পোস্টকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়। সংবাদমাধ্যমে এই নিয়ে ব্যাখ্যাও দেন তিনি।
    • কিন্তু, রাতেই আবার সেই পোস্ট বদলে ফেলেন বৈদ্যনাথ। কিন্তু পরে দেখা যায়, সেই সংক্রান্ত পোস্টও ডিলিট করেছেন। তবে, এনসিপিআই-এর সোশ্যাল মিডিয়া পেজে জ্বলজ্বল করছে ‘ওয়েস্ট বেঙ্গল’ এনসিপিআই।

    বিস্তারিত পড়ুন: ‘বহুজন’ থেকে ‘ওয়েস্ট বেঙ্গল’, রাতারাতি এনসিপিআই-এ নাম বদলেও ফের পোস্ট মুছলেন কাকলি-পুত্র!

কলকাতা: অগস্টে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। সব যোগ্য মহিলাই টাকা পাবেন বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করেছেন মহিলারা। এদিকে, শনিবার রাতে আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে বোমা-ইট ছোড়া হয় বলে অভিযোগ। NCPI-র নাম বদল নিয়ে কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের পোস্টেও নানা জল্পনা বাড়ছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

Loading...
Unable to load recommendations.
Follow Us