AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর

Bangladesh: জানা গিয়েছে, গত ১ এপ্রিল হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য রওনা দিয়েছিলেন বাবর। এ দিন সকাল সাড়ে আটটায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। চলতি বছরের ১ এপ্রিল নেপালের পৌঁছন বাবর। প্রয়োজনীয় জিনিস নিয়ে কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন।

Bangladesh: এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর
বাবর আলিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 19, 2024 | 2:25 PM
Share

বাংলাদেশ: মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলি। পঞ্চম বাংলাদেশি হিসাবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন তিনি। বাংলাদেশি সময় সকাল সাড়ে আটটায় এভারেস্ট জয় করেন তিনি।

জানা গিয়েছে, গত ১ এপ্রিল হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য রওনা দিয়েছিলেন বাবর। এ দিন সকাল সাড়ে আটটায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। চলতি বছরের ১ এপ্রিল নেপালের পৌঁছন বাবর। প্রয়োজনীয় জিনিস নিয়ে কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন। সপ্তাখানেকের মধ্যে ট্রেকিং করে পৌঁছন এভারেস্টের বেস ক্যাম্পে। এরপর প্রায় দুমাস সময় লাগে শৃঙ্গের উচ্চতায় পৌঁছতে। বাবর আলি জয়ে কার্যত উচ্ছ্বসিত পরিবার।

৩৩ বছর বয়সী বাবর আলি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। এরপর শুরু করেছিলেন ডাক্তারির পেশা। তবে থিতু হননি। চাকরি ছেড়ে দেন। দেশ-বিদেশ ঘোরেন। এর আগেও একাধিকবার বিভিন্ন পর্বত শৃঙ্গ জয় করেছেন তিনি। বাংলাদেশের পাঁচ কীর্তিমান পর্বতারোহী এভারেস্ট জয় করেছেন। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম আর এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মহিলা নিশাত মজুমদার। এরপর একে একে এভারেস্ট জয় করেন এমএ মুহিত, ওয়াসফিয়া নাজরিন ও খালেদ হোসাইন।

Follow Us
ভিক্টোরিয়ায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ভোটপ্রচার শুভেন্দু অধিকারীর
ভিক্টোরিয়ায় প্রাতঃভ্রমণে বেরিয়ে ভোটপ্রচার শুভেন্দু অধিকারীর
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
আজ থেকেই আবহাওয়া বদলে যাওয়ার পূর্বাভাস, জেলায় জেলায় ঝড়-বৃষ্টি
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
উনুন ধরিয়ে রান্না করতেন চন্দ্রিমা, শুনুন সেই গল্প
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'প্যাথেটিক... বন্ধ করে দিক স্কুল-কলেজ', রেগে আগুন অভিভাবকরা
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
'আমি হারছি...'. কাউন্টিং-এর আগেই কীভাবে বুঝে গেলেন বায়রন?
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
মাতৃশক্তি কার্ডের ফর্ম ফিল আপ করাতেই হামলা, বড় অভিযোগ উদয়নারায়ণপুরে
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
কলকাতা বন্দরের BJP প্রার্থী রাকেশ সিংয়ের প্রচারে শুভেন্দু অধিকারী
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
দ্বিতীয় দফা নির্বাচনের আগেই জোরদার অ্যাকশন, কোথায় কোথায় হানা দিল ইডি?
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির
কোভিড সময়ের কোটি কোটি টাকার গম পাচার মামলার তদন্তে তল্লাশি ইডির