AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Awami League: ইউনূসের ইস্তফার দাবি,গোটা বাংলাদেশ স্তব্ধ করে দেবে শেখ হাসিনার দল?

Bangladesh: প্রেস সচিব শফিকুল আলম সাফ জানিয়েছেন, আওয়ামি লীগের পতাকায় কেউ অবৈধ বিক্ষোভ দেখালে আইনের মুখোমুখি হতে হবে। বাংলাদেশে অশান্তি, হিংসা তৈরির কোনও সুযোগ দেওয়া হবে না।

Awami League: ইউনূসের ইস্তফার দাবি,গোটা বাংলাদেশ স্তব্ধ করে দেবে শেখ হাসিনার দল?
ইউনূসকে খোলা চ্যালেঞ্জ হাসিনার দলের।Image Credit: TV9 বাংলা
| Updated on: Jan 30, 2025 | 7:43 AM
Share

ঢাকা: বাংলাদেশে আবার কামব্যাক করছে শেখ হাসিনার দল আওয়ামি লীগ? সরাসরি চ্যালেঞ্জ করতে চলেছে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকেই! বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক আওয়ামি লীগের। ফেব্রুয়ারি মাস জুড়ে রয়েছে তাদের কর্মসূচি। ১৮ ফেব্রুয়ারি ইউনূস সরকারের ইস্তফার দাবিতে গোটা বাংলাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। এদিকে, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকারও।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফের বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে নামছে আওয়ামি লীগ। ১ ফেব্রুয়ারি থেকে তারা কর্মসূচির লিফলেট বিলি করবে। ৬, ১০ ও ১৬ ফেব্রুয়ারিও তাদের এই কর্মসূচি রয়েছে। এরপর ১৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক।

তবে ইউনূস সরকারও চুপ করে থাকার নয়। প্রেস সচিব শফিকুল আলম সাফ জানিয়েছেন, আওয়ামি লীগের পতাকায় কেউ অবৈধ বিক্ষোভ দেখালে আইনের মুখোমুখি হতে হবে। বাংলাদেশে অশান্তি, হিংসা তৈরির কোনও সুযোগ দেওয়া হবে না।

তবে আওয়ামি লীগকে দেওয়া এই হুঁশিয়ারির যাতে ভুল ব্যাখ্য়া না হয়, তার জন্য সোশ্যাল মিডিয়ায় শফিকুল আলম লিখেছেন, “অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনও ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি। আমরা সমাবেশের স্বাধীনতা এবং সাংগঠিনক কর্মকাণ্ডে স্বাধীনতায় বিশ্বাসী।”

প্রসঙ্গত, হাসিনা সরকারের পতন ও মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনেক পরই আওয়ামি লীগের ছাত্র সংগঠন, ছাত্র লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তবে আওয়ামি লীগ এখনও নিষিদ্ধ নয়।

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি