AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Imran Khan: ‘আমার স্ত্রীর কিছু হলে…’, জেলে বসে কাকে হুঁশিয়ারি ইমরান খানের?

Imran Khan: ইমরানের দাবি, যে বিচারক শাস্তির সাজা শোনান, তাঁকে চাপ দিয়ে বাধ্য করা হয়েছিল এই সাজা ঘোষণা করতে। ইমরান মুনিরকে হুঁশিয়ারি দেন, "আমার স্ত্রীর সঙ্গে কিছু হলে আমি ছেড়ে দেব না। আমি বেঁচে থাকলে ওকে ছাড়ব না। আমি ওঁর অসাংবিধানিক ও বেআইনি পদক্ষেপ ফাঁস করে দেব।"

Imran Khan: 'আমার স্ত্রীর কিছু হলে...', জেলে বসে কাকে হুঁশিয়ারি ইমরান খানের?
ইমরান খান ও বুশরা বিবি।
| Updated on: Apr 18, 2024 | 11:33 PM
Share

ইসলামাবাদ: জেলে বসেই সেনাপ্রধানকে হুমকি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান পাক আর্মি চিফ জেনারেল আসিম মুনিরকে হুঁশিয়ারি দেন, বুশরা বিবির কিছু হলে তার দায় মুনিরকেই নিতে হবে।

তোষাখানা মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি জেলে রয়েছেন। বুশরার বিরুদ্ধে যেমন দুর্নীতির মামলা রয়েছে, একইসঙ্গে ৪৯ বছর বয়সি বুশরা ও ৭১-এর ইমরানের বিয়ে নিয়েও হয়েছে মামলা। এই মুহূর্তে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান। বুশরা ইসলামাবাদের অদূরে সেখান থেকেই তিনি মুনিরকে হুঁশিয়ারি দেন। বলেন, ‘আসিম মুনির আমার স্ত্রীর শাস্তি পাওয়ার পিছনে সরাসরি যুক্ত।’

ইমরানের দাবি, যে বিচারক শাস্তির সাজা শোনান, তাঁকে চাপ দিয়ে বাধ্য করা হয়েছিল এই সাজা ঘোষণা করতে। ইমরান মুনিরকে হুঁশিয়ারি দেন, “আমার স্ত্রীর সঙ্গে কিছু হলে আমি ছেড়ে দেব না। আমি বেঁচে থাকলে ওকে ছাড়ব না। আমি ওঁর অসাংবিধানিক ও বেআইনি পদক্ষেপ ফাঁস করে দেব।”

২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। অভিযোগ ওঠে, প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান সরকারি প্রধান হিসাবে যে সমস্ত উপহার পান তা তিনি বেআইনিভাবে বিক্রি করে দেন। শুধু তাঁর পাওয়া উপহারই নয়, প্রধানমন্ত্রীর পরিবারও যে উপহার পেয়েছিল, তা বেআইনিভাবে বিক্রির অভিযোগ ওঠে। অথচ নিয়ম অনুযায়ী ১০ হাজার টাকার বেশি মূল্যের কোনও উপহার পেলে তা সরকারি কোষাগারে রাখতে হয়। এই অভিযোগ তুলে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো মামলা করেছিল।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?