AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China: ১০ বছরে ৬ লাখ গাধা ‘খুন’, কী করার চেষ্টা করছে চিন?

China: সকলেই বলছেন শুধু চিনের কারণেই আফ্রিকায় গাধার সংখ্যা উদ্বেগজনক ভাবে কমেছে। সূত্রের খবর, গত এক দশকে কিছু না হলেও ৬ লক্ষ গাধা হত্যা হয়েছে। আফ্রিকার অনেক দেশেই, বিশেষত গ্রামের দিকে গাধাই মানুষের প্রধান ভরসা। ওসব দেশে গরু কেনার কথা সাধারণ মানুষ ভাবতেও পারেন না।

China: ১০ বছরে ৬ লাখ গাধা ‘খুন’, কী করার চেষ্টা করছে চিন?
আন্তর্জাতিক মহলেও শোরগোলImage Credit: Facebook
| Updated on: May 29, 2024 | 11:50 PM
Share

চলতি মাসের প্রথমে চিনা প্রেসিডেন্টকে একটা চিঠি দিয়েছেন আফ্রিকান ইউনিয়নের সেক্রেটারি জেনারেল। চিঠির বক্তব্য, বহুবার অনুরোধ সত্ত্বেও চিন গাধার মাংস ও হাড়ের চোরাচালান রুখতে কোনও ব্যবস্থাই নিচ্ছে না। চিনে রফতানির জন্যই আফ্রিকার বিভিন্ন দেশে লাগাতার গাধা হত্যা হচ্ছে। তাই বেজিং সক্রিয় না হলে আফ্রিকা থেকেই হয়তো গাধারা মুছে যাবে। আফ্রিকান ইউনিয়নের দাবি, ২০২২-২৩ সালে আফ্রিকায় ৬৫ হাজার গাধাকে মারা হয়েছে শুধুমাত্র মাংস ও হাড়ের লোভে। তারপর সেসব ঘুরপথে চিনে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এতটা উদ্বিগ্ন হয়ে পড়ল আফ্রিকার ছোট-বড় দেশগুলি? 

সকলেই বলছেন শুধু চিনের কারণেই আফ্রিকায় গাধার সংখ্যা উদ্বেগজনক ভাবে কমেছে। সূত্রের খবর, গত এক দশকে কিছু না হলেও ৬ লক্ষ গাধা হত্যা হয়েছে। আফ্রিকার অনেক দেশেই, বিশেষত গ্রামের দিকে গাধাই মানুষের প্রধান ভরসা। ওসব দেশে গরু কেনার কথা সাধারণ মানুষ ভাবতেও পারেন না। গাধার দুধ ওখানকার শিশুদের পুষ্টি দেয়। মালপত্র পরিবহণের জন্যও গাধাই ভরসা। চাষের কাজে, এমনকি অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিতেও অনেক এলাকায় গাধা ছাড়া গতি নেই। এমন একটা প্রাণীর সংখ্যা কমতে থাকায় প্রভাব পড়ছে আফ্রিকার অর্থনীতিতে। তবে চিনে গাধার হাড়-মাংস রফতানি করলে অনেক লাভ। তাই চলছে নির্বিচারে গাধা হত্যা। 

শোনা যায় চিনাদের বিশ্বাস গাধার মাংস ও হাড় গুঁড়িয়ে তৈরি ইজিরাও ব্যবহার করলে দীর্ঘজীবন সম্ভব। মানুষ সহজে বুড়ো হয় না। কিন্তু, চিনে গাধা হত্যা করলে কড়া শাস্তি। তাই আফ্রিকার বিভিন্ন গরিব দেশ থেকে চোরাকারবারিদের মাধ্যমে চিনা প্রসাধন সংস্থাগুলি গাধার হাড়-মাংস আনিয়ে নেয়। তাতে নিজেদের দেশে সঙ্কট তৈরি হওয়ায় এখন নড়েচড়ে বসেছে আফ্রিকার দেশগুলি। তবে এর পিছনে অন্য একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আফ্রিকার দেশগুলি চিনের থেকে প্রচুর টাকা ধার নিয়ে বসে আছে। সেই ধার শোধের সময় এগিয়ে আসছে। অথচ বেশিরভাগ দেশের ভাঁড়ারে টাকা নেই। তাই চিনকে কিছুটা পাল্টা চাপে রাখতেই যে গাধাদের যে খাড়া করা হয়নি তা কিন্তু হলফ করে বলা যাচ্ছে না। 

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন