AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: রাস্তায় দাঁড়িয়ে পড়ল সব গাড়ি, সোজা মাটিতে আছড়ে পড়ছে প্লেন! ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৬২

Plane Crash: বৃহস্পতিবার সেখানে কীভাবে আছড়ে পড়ে বিমানটি, সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, পাক খেতে খেতে নেমে আছড়ে পড়ার পরই আগুনে জ্বলে যায় বিমানটি। চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়।

VIDEO: রাস্তায় দাঁড়িয়ে পড়ল সব গাড়ি, সোজা মাটিতে আছড়ে পড়ছে প্লেন! ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৬২
মাটিতে আছড়ে পড়ল বিমানImage Credit: twitter
| Updated on: Aug 10, 2024 | 7:45 AM
Share

ব্রাজিল: ভরদুপুরে ভয়াবহ দৃশ্য দেখে থমকে গেলে পথচলতি মানুষজন। মাঝ আকাশ থেকে হাওয়ায় ঘুরপাক খেতে খেতে সোজা মাটির দিকে নেমে আসছে আস্ত বিমান। শহরের মাঝে এমন দৃশ্য দেখে শিউরে ওঠেন শহরবাসী। তারপরই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সোজা মাটিতে আছড়ে পড়ল একটি বড় বিমান। যাত্রী ও কর্মী মিলিয়ে বিমানটিতে ছিলেন ৬২ জন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। ব্রাজিলের ভিনদেহ-র ঘটনা।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনফাসিও লুলা দা সিলভা এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বিমানটিতে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু মেম্বার ছিলেন। কেউই প্রাণে বাঁচেননি। সাও পাওলো শহরের একটি হাইওয়ে ঘেঁষে বিমানটি আছড়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সেখানে কীভাবে আছড়ে পড়ে বিমানটি, সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, পাক খেতে খেতে নেমে আছড়ে পড়ার পরই আগুনে জ্বলে যায় বিমানটি। চারপাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। শহরের একেবারে পাশে এই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্রাজিলের ক্যাসকাভেল থেকে বিমানটি ছাড়ে স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে। দুপুর ১ টা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করার কথা ছিল সাও পাওলো-তে। কিন্তু তার আগেই ঘটে যায় দুর্ঘটনা। আরও জানা গিয়েছে, বিমানটি তৈরি হয়েছিল ২০১০ সালে। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন। তবে যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে, সেখানে কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে