AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja in Canada: কে বলবে এ ছবি কানাডার! উমা বন্দনায় ব্রতী প্রবাসীরা, ‘আমন্ত্রণের’ পুজোয় ঢল বিদেশিদের

Durga Puja in Canada: আমন্ত্রণের’ এই পুজোয় আমন্ত্রণ পেয়েছেন সে দেশের অন্যান্য বাসিন্দারাও। প্রবাসী বাঙালিদের সঙ্গে পুজোর আনন্দে সামিল তাঁরাও। একযোগে কব্জি ডুবিয়ে চলছে খাওয়া-দাওয়া সঙ্গে দেদার হুল্লোড়, নাচ-গান আরও কত কী!

Durga Puja in Canada: কে বলবে এ ছবি কানাডার! উমা বন্দনায় ব্রতী প্রবাসীরা, ‘আমন্ত্রণের’ পুজোয় ঢল বিদেশিদের
পুজোয় ব্রতী প্রবাসীরা
| Edited By: | Updated on: Oct 12, 2024 | 11:36 AM
Share

পিকারিং: পুজোয় মেতেছে বাংলা। তিলোত্তমার সুবিচারের দাবি বুকে নিয়েই উমা প্রার্থনায় ব্রতী হয়েছে আপামর বাঙালি। উৎসবের ছটা বিদেশের মাটিতেও। আমেরিকা থেকে জার্মানি, বাদ যায়নি প্রায় কোনও দেশই। সর্বত্রই প্রবাসী বাঙালিরা একজোট হয়ে করছেন পুজো। তারই কিছু ঝলক দেখা গেল কানাডার পিকারিং শহরে। সেখানকার বাঙালিরাও এবার একজোট হয়ে উমা বন্দনা শুরু করেছেন। উদ্যোক্তা আমন্ত্রণ কালচালান অ্যাসোসিয়েশন। তবে এটাই এবার তাঁদের প্রথম পুজো। 

Canada Puja

চলছে নাচ

তবে ‘আমন্ত্রণের’ এই পুজোয় আমন্ত্রণ পেয়েছেন সে দেশের অন্যান্য বাসিন্দারাও। প্রবাসী বাঙালিদের সঙ্গে পুজোর আনন্দে সামিল তাঁরাও। একযোগে কব্জি ডুবিয়ে চলছে খাওয়া-দাওয়া সঙ্গে দেদার হুল্লোড়, নাচ-গান আরও কত কী! শুক্রবার থেকে শুরু হয় মূল পুজোর অনুষ্ঠান।  শুধু পিকারিং কেন, অন্যান্য শহর থেকেই মানুষ আসছেন ঠাকুর দেখতে। মণ্ডপে উপচে পড়ছে ভিড়।

ভিড় জমাচ্ছেন বিদেশিরাও

শনিতে সপ্তমী-অষ্টমী, রবিতে নবমী-দশমী। দশমীতে উমার বিদায়বেলায় রীতি মেনে বসছে সিঁদুর খেলার আসরও। প্রতিদিনই চলছে ভোগ বিতরণ। উমার মূর্তি কিন্তু এসেছে বাংলা থেকেই। গোবরডাঙার মৃৎশিল্পী চিন্ময়ী গৌরীকে ধরেছেন মৃণ্ময়ী রূপে। তবে এই পুজোর প্রধান উদ্যোক্তা যাঁরা আছেন তাঁদের বেশিরভাগই আবার তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত। কাজ সামলে সকলেই ডুব দিচ্ছেন পুজোর আনন্দে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত