AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় তাঁবুতেই গ্রন্থাগার বানিয়ে জীবনের বার্তা শরণার্থী দিয়াবের

জীবনের প্রতি অফুরন্ত ভালবাসা। সেই ভালবাসার ফসলে সবুজে ভরেছে দিয়াবের তাঁবুর প্রবেশপথ। গ্রন্থকীট দিয়াবের তাঁবুর ভেতরে রয়েছে একটি আস্ত লাইব্রেরি।

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় তাঁবুতেই গ্রন্থাগার বানিয়ে জীবনের বার্তা শরণার্থী দিয়াবের
উইসান দিয়াব, ফাইল চিত্র
| Updated on: Dec 02, 2020 | 3:35 PM
Share

TV9 বাংলা ডিজিটাল : সিরিয়ার(Syria) বাতাসে বারুদের গন্ধ। ঘরে ঘরে শোকমিছিল। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার(Syria War) বুক জুড়ে শুধুই ক্ষত। নিহত প্রায় ৪ লক্ষ। বাস্তুহারা অসংখ্য। কিন্তু, শিকড়ের টান কি ভোলা যায়? মাটি ছেড়েও মাটির গন্ধে জীবন দেখতে এক চিলতে তাঁবু গেঁড়েছেন বছর উনিশের উইসাম দিয়াব। আর সেখানেই গড়ে তুলেছেন আস্ত গ্রন্থাগার(Library)।

যুদ্ধের(Syria War) করাল গ্রাস ইতিমধ্যেই ছিনিয়ে নিয়েছে সুখ। বছর চারেক আগে নিজের দাদাকে হারান দিয়াব। হামা প্রদেশের(Hama) কাফর জিটায় নিজের ভিটে ছেড়ে পালিয়ে আসতে হয় উত্তর ইদলিবের শরণার্থী শিবিরে। পরিবার নিয়ে তাঁবুতেই মাথা গোঁজার চেষ্টায় উঠে পড়ে লাগেন উইসাম। করোনা অতিমারিতে মাস আটেক আগেও এই অস্থায়ী বাসস্থানে টিকে থাকাও দায় হয়েছিল। বাড়ছিল ভিড়। স্থান সঙ্কুলানে বেড়েছিল সংক্রমণের আশঙ্কা। শেষে জলপাইয়ের ক্ষেতে তাঁবু গেড়ে থাকা। বলা ভাল টিকে থাকা।

আরও পড়ুন : এখানে জলেই ‘জীবন’ ফিরে পান দুঃস্থরা, জানকবুল লড়াইয়ে রোগীদের পাশে বাংলাদেশের ‘জীবনতরী’

জীবনের প্রতি অফুরন্ত ভালবাসা। সেই ভালবাসার ফসলে সবুজে ভরেছে দিয়াবের তাঁবুর প্রবেশপথ। গ্রন্থকীট দিয়াবের তাঁবুর ভেতরে রয়েছে একটি আস্ত লাইব্রেরি(Library)। কাফকা(Franz Kafka) থেকে মুরাকামি(Haruki Murakami)। দস্তয়োভস্কি (Dostoevsky) থেকে ম্যাকিয়াভেলি। দেশ-বিদেশের সাহিত্য, ফিকশন, নন-ফিকশন। দিয়াবের কাছে মজুত সবই। বই ছাড়াও একটি উকুকুলে স্বাস্থ্যকর্মী উইসামের সঙ্গী। দাদা না ফিরুক, জীবনের ছন্দ ফিরুক অস্থায়ী তাঁবুতে। ‘একদিন ঝড় থেমে যাবে। পৃথিবী আবার শান্ত হবে।’ এমনটাই স্বপ্ন দেখেন তরুণ তুর্কি উইসান দিয়াব। এভাবেও যে বেঁচে থাকা যায়!

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা