AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tea Selling: চা বিক্রি করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন? একেবারে অসম্ভব নয়

Tea Selling: চা ব্যবসা বলতে এখন আর শুধু পাড়ার দোকান বোঝায় না। এটি একটি বিশ্বব্যাপী ব্যবসায় পরিণত হয়েছে। সঠিক পরিকল্পনা থাকলে একজন ব্যক্তি যদি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে যে কোনও ক্ষেত্রে সাফল্য অর্জন করা যায়।

Tea Selling: চা বিক্রি করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন? একেবারে অসম্ভব নয়
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 5:44 AM
Share

কলকাতা: চা ব্যবসা করলেই কোটিপতি হওয়া যায়, এ কথা সত্যি নয়। তবে সেই সম্ভাবনা যে একেবারেই নেই, তা বললে ভুল হবে। চা ব্যবসার জন্য দিতে হবে যথেষ্ট সময়, পরিশ্রম এবং বিনিয়োগ। এই ব্যবসায় ধৈর্য থাকা প্রয়োজন, সঙ্গে সতর্ক হওয়া উচিত। প্রতিযোগিতার বাজারে ধাক্কা খেতেই পারেন, তাতে পিছিয়ে গেলে চলবে না। সংশ্লিষ্ট এলাকা, চায়ের গুণমান সম্পর্কে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ।

চা ব্যবসা বলতে এখন আর শুধু পাড়ার দোকান বোঝায় না। এটি একটি বিশ্বব্যাপী ব্যবসায় পরিণত হয়েছে। সঠিক পরিকল্পনা থাকলে একজন ব্যক্তি যদি কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে যে কোনও ক্ষেত্রে সাফল্য অর্জন করা যায়। এই ব্যবসায় কত খরচ হবে, তা নির্ভর করে দোকান কেমন করা হচ্ছে তার উপর। এলাহাবাদে চায়ের ব্যবসা করেন এমন এক ব্যবসায়ী জানিয়েছেন, তিনি যখন ব্যবসা শুরু করেছিলেন তখন তাঁকে তিন হাজার টাকা খরচ করতে হয়েছিল। একটি গ্যাসের চুলা ও একটি ছোট টেবিল কিনেছিলেন, যার দাম পড়েছিল এক হাজার টাকা। কেটলি, কাপের জন্য এক হাজার টাকা খরচ করা হয়েছে ও এক হাজার টাকায় দুধ, চা ও আদা কেনা হয়। বর্তমানে এই পরিকাঠামোর জন্য খরচ হতে পারে ১০ হাজার টাকা।

এ তো গেল বিনিয়োগের কথা। এবার আসি লাভের কথায়। কোনও ব্যবসাই ছোট নয়। আপনি যদি চায়ের ব্যবসার মাধ্যমে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে সেটাও একেবারে অবাস্তব নয়। ‘চায়োস’, ‘চায়-সুত্তা বার’ এবং ‘এমবিএ চায়েওয়ালা’র মতো সংস্থাগুলি আজ কোটি টাকার পর্যন্ত ব্যবসা করছে। আপনি যদি কঠোর পরিশ্রমের সঙ্গে ব্যবসা করেন এবং ব্যবসা বাড়ানোর দিকে মন দেন, তবে আপনিও কোটিপতি হতে পারেন। সাধারণ চায়ের সঙ্গে সঙ্গে বৈচিত্র্যও আনা যেতে পারে।

Follow Us
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ