AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Milk Price Hike: আমূলের পর এবার মাদার ডেয়ারিও বাড়াল দুধের দাম, হঠাৎ কেন বাড়ছে দাম?

Mother Dairy: এবার থেকে মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি ৬৮ টাকা হবে। টোনড দুধের নতুন দাম লিটার প্রতি ৫৬ টাকা এবং ডবল টোনড দুধের দাম লিটার প্রতি ৫০ টাকা পড়বে।

Milk Price Hike: আমূলের পর এবার মাদার ডেয়ারিও বাড়াল দুধের দাম, হঠাৎ কেন বাড়ছে দাম?
হজম সংক্রান্ত সমস্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা অন্ত্রকে সুস্থ রাখে। ভিটামিন-সি -র ঘাটতি পূরণ করতে লেবু, টমেটো, দুগ্ধজাত দ্রব্য ডায়েটে রাখুনImage Credit: Pixabay
| Updated on: Jun 03, 2024 | 12:32 PM
Share

নয়া দিল্লি: আমূলের পর এবার মাদার ডেয়ারিও বাড়াল দুধের দাম। এবার মাদার ডেয়ারিও ২ টাকা দুধের দাম বাড়াল। আজ, সোমবার থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। রবিবারই আমূল সংস্থাও তাদের সমস্ত দুধের দাম ২ টাকা করে বাড়ায়। দইয়ের দামও বাড়ানো হয়েছে।

মাদার ডেয়ারি সংস্থার তরফে জানানো হয়েছে, ৩ জুন থেকে মাদার ডেয়ারির তরল দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ানো হচ্ছে। উৎপাদনের খরচ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ মাস পর মাদার ডেয়ারি দুধের দাম বাড়াল।

এবার থেকে মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম লিটার প্রতি ৬৮ টাকা হবে। টোনড দুধের নতুন দাম লিটার প্রতি ৫৬ টাকা এবং ডবল টোনড দুধের দাম লিটার প্রতি ৫০ টাকা পড়বে।

গরুর দুধের দাম লিটার প্রতি ৫৮ টাকা এবং মোষের দুধের দাম লিটার প্রতি ৭২ টাকা ধার্য করা হয়েছে।

উৎপাদনের খরচ বাড়লেও, গ্রাহকদের কথা মাথায় রেখে এতদিন দুধের দাম বাড়ানো হয়নি বলেই জানিয়েছে মাদার ডেয়ারি সংস্থা। এবার দাম বাড়ালেও, তা মাত্র ৩ থেকে ৪ শতাংশই বৃদ্ধি করা হয়েছে। প্রচণ্ড গরমে দুধের উৎপাদনে প্রভাব পড়েছে।

উল্লেখ্য, রবিবারই আমূল সংস্থার তরফেও দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বৃদ্ধি করা হয়।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের