AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tata Group: গুজরাটে সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশনের কারখানা গড়তে চায় টাটা গ্রুপ

টাটা গ্রুপের কর্তা চন্দ্রশেখরণ জানিয়েছেন, গুজরাটের ঢোলেরাতে এই কারখানার তৈরির কথা ভেবেছে তারা। এ নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তাও অনেক দূর এগিয়ে গিয়েছে। কারখানা তৈরির কাজ ২০২৪ সালের মধ্যেই তৈরি হয়ে যেতে পারে।

Tata Group: গুজরাটে সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশনের কারখানা গড়তে চায় টাটা গ্রুপ
টাটা গ্রুপ
| Updated on: Jan 11, 2024 | 9:45 AM
Share

আহমেদাবাদ: গুজরাটে সেমিকন্ডাক্টর ডিজাইনের কারখানা গড়ার পরিকল্পনা করছে টাটা গ্রুপ। ভাইব্রান্ট গুজরাট সামিটে সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ। এ বছরের মধ্যে এই কারখানা তৈরির ঘোষণা করতে পারে টাটা গ্রুপ। সে রকমই ইঙ্গিত মিলেছে ওই সংস্থার কর্তার কথায়। ভারতে ইলেক্ট্রনিক্স দ্রব্য তৈরিতে নতুন জোয়ার আনতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইলেক্ট্রনিক্স দ্রব্য তৈরির প্রধান উপাদান হল সেমিকন্ডাক্টর এবং তা থেকে তৈরি বিভিন্ন যন্ত্রাংশ। সেই সবই এ বার দেশে তৈরি করতে চাইছে টাটা গ্রুপ।

টাটা গ্রুপের কর্তা চন্দ্রশেখরণ জানিয়েছেন, গুজরাটের ঢোলেরাতে এই কারখানার তৈরির কথা ভেবেছে তারা। এ নিয়ে সরকারের সঙ্গে কথাবার্তাও অনেক দূর এগিয়ে গিয়েছে। কারখানা তৈরির কাজ ২০২৪ সালের মধ্যেই তৈরি হয়ে যেতে পারে। এই কারখানার পাশাপাশি ব্যাটারি স্টোরেজ কারখানাও তৈরি করতে চায় টাটারা। গুজরাটে সেই কারখানা তৈরির কাজ আগামী কয়েক মাসেই তৈরি করা হবে।

টাটাদের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সংস্থা সিমটেকও গুজরাটে চিপ তৈরির কারখানা গড়তে আগ্রহ দেখিয়েছে বলে জানা যাচ্ছে। টাটাদের পাশাপাশি দেশের শীর্ষসারির শিল্পপতিরা হাজির হয়েছিলেন এ বছরের ভাইব্রান্ট গুজরাট সামিটে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...