AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kanchan-Sreemoyee: কাঞ্চনের পর শ্রীময়ীও এবার রাজনীতিতে? কোন দল?

Kanchan-Sreemoyee: রাজনীতির প্রসঙ্গ উঠতেই শ্রীময়ীর অকপট জবাব, “আমি তো কোনও রাজনীতি বুঝি না। আমার সিলেবাসেও ছিল না। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রীও ছিলাম না। আমি চাই সাদামাটা জীবন-যাপন করতে। আমি এখন অভিয়ন করছি। কিন্তু, অভিনেত্রী হব কোনওদিন ভাবিনি।”

Kanchan-Sreemoyee: কাঞ্চনের পর শ্রীময়ীও এবার রাজনীতিতে? কোন দল?
কী বলছেন কাঞ্চন-শ্রীময়ী? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 26, 2024 | 6:41 PM
Share

কলকাতা: প্রি-ওয়েডিং হোক বা পোস্ট-ওয়েডিং, তাঁদের নিয়ে জল্পনার যেন শেষ নেই। বিয়ের পর থেকে তা যেন একধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। তাঁদের নিয়ে কৌতূহলেরও অন্ত নেই টলিপাড়ার। এদিকে কাঞ্চন আবার সেই কবেই নাম লিখিয়েছেন রাজনীতিতে। বর্তমানে রাজ্যের শাসক শিবির থেকে উত্তরপাড়ার বিধায়ক। স্বামীর দেখাদেখি এবার কী সেই রাস্তায় হাঁটবেন স্ত্রীও? এসেছিলেন টিভি ৯ বাংলায় স্টুডিয়োতে। দিলেন খোলামেলা জবাব। 

রাজনীতির প্রসঙ্গ উঠতেই শ্রীময়ীর অকপট জবাব, “আমি তো কোনও রাজনীতি বুঝি না। আমার সিলেবাসেও ছিল না। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রীও ছিলাম না। আমি চাই সাদামাটা জীবন-যাপন করতে। আমি এখন অভিয়ন করছি। কিন্তু, অভিনেত্রী হব কোনওদিন ভাবিনি।” কিন্তু কাঞ্চন কী রাজনীতিতে আগের মতোই আগ্রহী? বিগত কয়েকদিনে একাধিকবার নানা বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। অস্বস্তিও তৈরি হয়েছে দলের অন্দরেও। এখন কী ভাবছেন কাঞ্চন নিজে? আবার বিধায়ক হতে চান? 

প্রশ্ন শুনে খানিকটা থামলেন কাঞ্চন। হাসিমুখেই দিলেন কিছুটা ‘সাবধানী’ উত্তর। খানিক থমকেই বললেন, “এখনও তো এক বছর বাকি। ৪৫ সেকেন্ডের ভূমিকম্পে পশুপতিনাথের মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল। এখনও ৩৬৫ দিন বাকি। দেখা যাক কী হয়।” কিন্তু যদি আর সুযোগ না আসে, দল যদি তাঁকে আর পছন্দ না করেন তাহলে? কাঞ্চনের অকপট উত্তর, “আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন। আমিও তাঁকে ভালবাসতাম। তাই আমি এসেছিলাম। তিনি যদি বলেন তোমার দরকার নেই। তাহলে দরকার নেই। আমি চেয়ার বা চেয়ারম্যান হতে আসিনি। যে সময় তাঁকে ছেড়ে সবাই বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় তিনি আমাকে বলেছিলেন আসার কথা। আমার মনে হয়েছিল থাকা উচিত। ছিলাম। এখন যদি মনে হয় আর দরকার নেই, কাজ ফুরিয়ে গিয়েছে, আমার তাতে কোনও অসুবিধা নয়। আমার কাছে কোনও আহ্বানও নেই, বিসর্জনও নেই।”  

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য