AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রশিদের ‘বাড়ির লোক কেন এই মিথ্যাচার করল’? প্রশ্ন পণ্ডিত অজয় চক্রবর্তীর

Rashid Khan Passes Away: কেন লুকিয়ে গেল পরিবার? কেন জানাল না, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খান ভাল নেই। কেন জানাল না গায়কের শারীরিক অবক্ষয়ের কথা। এই নিয়ে Tv9 বাংলার কাছে ক্ষোভ উগরে দিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি। গর্জে উঠে বলেছেন, "পরিবার এই মিথ্যাচার কেন করলেন?"

রশিদের 'বাড়ির লোক কেন এই মিথ্যাচার করল'? প্রশ্ন পণ্ডিত অজয় চক্রবর্তীর
অজয় চক্রবর্তী এবং রশিদ খান।
| Updated on: Jan 09, 2024 | 6:18 PM
Share

কেন লুকিয়ে গেল পরিবার? কেন জানাল না, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খান ভাল নেই। কেন জানাল না গায়কের শারীরিক অবক্ষয়ের কথা। এই নিয়ে Tv9 বাংলার কাছে ক্ষোভ উগরে দিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি। গর্জে উঠে বলেছেন, “পরিবার এই মিথ্যাচার কেন করলেন?”

রশিদ খানের মৃত্যু সংবাদ পেয়ে শোক প্রকাশ করার পরিবর্তে তাই ক্ষোভ প্রকাশ করেছেন অজয়। তিনি বিরক্তির সঙ্গে বলেছেন, “আমি কী বলি বলুন তো। গতকাল রাত পর্যন্ত জানতাম, রশিদ ভাল আছেন। দুবাইয়ে আছেন। সুস্থ আছেন। আর মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে খবর দিলেন, রশিদ আর নেই। আমার কিছু করতেই ইচ্ছা করছেন না। আমি একটাই কথা জানতে চাই বাড়ির লোক কেন এই মিথ্যাচার করল। মেসেজ দিয়েছেন এতদিন ধরে যে রশিদ ভাল আছে। কেন এমন বললেন!”

রশিদের মৃত্যু সংসাদে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। গায়িকের মৃত্যু সংবাদ শুনেই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শিল্পীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তিনি। জানিয়েছেন, মঙ্গলবার হাসপাতাল থেকে সরাসরি রশিদের নিথর দেহ পৌঁছে যাবে পিস হেভেনে। আগামীকাল, অর্থাৎ ১০ সেপ্টেম্বর বেলা ৯.৩০টা নাগাদ রশিদের পার্থিব দেহ নিয়ে যাওয়া হবে প্রথমে রবীন্দ্রসদনে, তারপর তাঁর নাকতলার বাড়ি হয়ে টালিগঞ্জে কবর দেওয়া হবে। গান স্যালুট গেওয়া হবে শেষকৃত্যের আগে। মমতা বলেছেন, “কথাগুলো বলার সময় আমার গলা কাঁপছে। ভাবিনি কোনওদিনও রশিদের মৃত্যু সংবাদ এভাবে দেব। ওঁর কী বয়স।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?