AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘সম্পর্ক যাদের ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে…’, অপরাজিতার খোলা চিঠিতে শুধুই যন্ত্রণা

Aparajita Adhya: অপরাজিতা আঢ্যর লেখার হাত বেজায় ভাল। বহুদিন পর তার প্রমাণ দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের তরুণী লুকে একটি ছবি শেয়ার করে কয়েককলি লিখে ফেললেন। যার পরতে-পরতে শুধুই যন্ত্রণা। 

'সম্পর্ক যাদের ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে...', অপরাজিতার খোলা চিঠিতে শুধুই যন্ত্রণা
| Updated on: Jul 08, 2024 | 1:39 PM
Share

তিনি অপরাজিতা আঢ্য। যাঁর অভিনয় পরতে-পরতে দর্শকদের নজর কাড়ে।  যেমন চরিত্রই হোক না কেন, তা আপন করে নিতে খুব একটা সময় নেন না অভিনেত্রী। তাঁর অভিনয় নিয়ে যতটাই প্রশংসা করা যাক না কেন কম, তবে জানেন কি, তাঁর আরও একটি গুন রয়েছে! না, অবাক হওয়ার কিছু নেই, যাঁরা তাঁকে চেনে তাঁরা জানেন, অপরাজিতা আঢ্যর লেখার হাত বেজায় ভাল। বহুদিন পর তার প্রমাণ দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের তরুণী লুকে একটি ছবি শেয়ার করে কয়েককলি লিখে ফেললেন। যার পরতে-পরতে শুধুই যন্ত্রণা।

কী লিখলেন অপরাজিত? 

“আমি বিশ্বাস করি যারা প্রবল ভাবে ঠকে, তারা কোনোদিন কাউকে ঠকাতে পারেনা। বড়জোর বিশ্বাস করা ছেড়ে দেয়…
আমি বিশ্বাস করি যারা ধ্বংস হয়, তারা কোনোদিন কাউকে নিঃস্ব করতে পারেনা। বড়জোর হারিয়ে দিতে শিখে যায়, জীবন শিখিয়ে দেয় কিন্তু ধ্বংস করতে পারেনা…আমি বিশ্বাস করি যারা চরম ভাবে অপেক্ষা করতে জানে, তারা কখনো কাউকে উপেক্ষা করতে পারেনা। বড়জোর তারা সবকিছু সম্পর্কে উদাসীন হতে শিখে যায়, তাদের উপর আর কোনোকিছুই কোনো প্রভাব ফেলতে পারেনা… যাদের কথা বলার কেউ থাকেনা, তারাই অন্যের কথা মন দিয়ে শোনে… সম্পর্ক যাদের ভেঙে গুঁড়িয়ে দিয়ে গেছে, তারা কোনওদিন কোনো সম্পর্ক ভাঙতে পারেনা। বরঞ্চ কোনো সম্পর্কে তারা আর জড়ায় না…  যারা ভীষণ ভাবে নিজের ভালোবাসার মানুষের কাছে অবহেলা পায়, তারা অন্য কাউকে অবহেলা করেনা কক্ষনো। বরং বলা ভালো, খুব সুন্দর ভাবে সবকিছু এড়িয়ে যেতে শিখে যায় তারা…  যাদের নিজস্ব গন্ধ কমে এসেছে, তারাই প্রতিটা মানুষের বুকের খুব কাছাকাছি গন্ধটাকে চিনতে পারে… ব্যথা গিলতে গিলতে যাদের গোটা শরীরটা অবশ হয়ে এসেছে, তারাই একমাত্র অন্যের ব্যথা খুব ভালোভাবে অনুভব করতে পারে…”।

পোস্টটি পড়া মাত্রই সকলেই প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ আবার তাঁর লেখার সঙ্গে সহমত প্রকাশও করলেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?