কঠিন সময় পেরিয়ে অবশেষে বাড়ি ফিরলেন অঙ্গদ বেদী

সোশ্যাল মিডিয়ায় মেয়ে অর্থাৎ মেহের এবং স্ত্রী নেহা ধুপিয়ার সঙ্গে আইসোলেশনের পরে দেখা হওয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছেন অঙ্গদ।

কঠিন সময় পেরিয়ে অবশেষে বাড়ি ফিরলেন অঙ্গদ বেদী
নেহার সঙ্গে অঙ্গদ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

|

May 23, 2021 | 4:18 PM

কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউড (Bollywood) অভিনেতা (Actor) অঙ্গদ বেদী (Angad Bedi)। আপাতত তিনি সুস্থ। নেগেটিভ রিপোর্ট এসে গিয়েছে। ১৬ দিন আইসোলেশনে থাকতে হয়েছিল অভিনেতাকে। ছোট্ট মেয়েকে ছেড়ে এতদিন এর আগে থাকেননি। ফলে প্রিয়জনেদের ছেড়ে আইসোলেশনে থাকার জার্নি প্রত্যেক করোনা আক্রান্ত রোগীর জন্যই কঠিন, সেটা নিজের অভিজ্ঞতা দিয়ে অনুভব করেছেন অঙ্গদ।

সোশ্যাল মিডিয়ায় মেয়ে অর্থাৎ মেহের এবং স্ত্রী নেহা ধুপিয়ার (Neha Dhupia) সঙ্গে আইসোলেশনের পরে দেখা হওয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছেন অঙ্গদ। এ যেন পুনর্মিলন। অঙ্গদ লিখেছেন, ‘মনুষ্য জাতির উপর করোনার প্রভাব ভয়ঙ্কর। কিন্তু প্রিয়জনদের মূল্যও শেখাচ্ছে এই রোগ।’

আইসোলেশন পর্বে নিজের বাড়িতে ছিলেন না অঙ্গদ। বাড়িতে ছোট মেয়ে থাকায় সংক্রমণের সম্ভবনা এড়াতে তিনি অন্যত্র নিজেকে আইসোলেট করেন। ১৬ দিন পরে বাড়ি ফিরে নিজের স্ত্রী, কন্যাকে দেখার অনুভূতি একেবারে আলাদা বলে জানান তিনি।

অঙ্গদের সুস্থ হওয়ার খবর জানতে পেরে তাহিরা কাশ্যপ, দিয়া মির্জা, সোফি চৌধুরি, অপারশক্তি খুরানার মতো বলি ব্যক্তিত্বরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। নেহাও ভার্চুয়ালি নিজেদের ছবি শেয়ার করে অঙ্গদকে স্বাগত জানিয়েছেন। তিনি লেখেন, ‘প্যানডেমিকের কারণে বিভিন্ন ভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। প্রার্থনা করুন, কৃতজ্ঞ থাকুন, ভালবাসার মানুষকে শক্ত করে জড়িয়ে থাকুন। অঙ্গদ, স্বাগত… যেখানে হৃদয় রয়েছে সেটাই বাড়ি। আর সেটা রয়েছে তোমার বাহুবন্ধনে।’

আরও পড়ুন, অডিশন না দিয়েও বলিউডের কোন ছবিতে সুযোগ পেয়েছিলেন তাপসী?

Loading...
Unable to load recommendations.
Follow Us