AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দীপিকার পর এবার ক্যাটরিনা? অন্তঃসত্ত্বা হওয়ার খবর কি শীঘ্রই আসতে চলেছে…

Katrina Pregnency: ফলে খবরের সত্যতা নিয়ে ধোঁয়াশা বর্তমান। তবে অনুষ্কা শর্মার ক্ষেত্রেও এই খবর সামনে এনেছিলেন পাপারাৎজিরাই। নেটদুনিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তে দেখে অনেকেই অনুমান করেছিলেন তিনি মা হতে চলেছেন।

দীপিকার পর এবার ক্যাটরিনা? অন্তঃসত্ত্বা হওয়ার খবর কি শীঘ্রই আসতে চলেছে...
| Edited By: | Updated on: Mar 05, 2024 | 1:30 PM
Share

সম্প্রতি দীপিকা পাড়ুকোন সুখবর শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ২৯ ফেব্রুয়ারি জানিয়ে ছিলেন মা হতে চলেছিলেন তিনি। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর কাছ থেকে এই সুখবর পেয়ে বেজায় খুশির মেজাজে গা ভাসাতে দেখা গেল নেটপাড়াকে। সকলেই জুটিকে শুভেচ্ছা জানালেন। এবার সামনে এল অন্য খবর। শোনা যাচ্ছে মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ। সদ্য তাঁকে ভিকি কৌশলের সঙ্গে দেখা যায় জামনগরে আম্বানি পরিবারের প্রিওয়েডিং পার্টি-তে যোগ দিতে। ভিকি কৌশলের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা। ল্যাগেঙ্গায় নজর কেড়েছিলেন তিনি। তবে সেই জামনগর থেকে ফেরার পথে এবার অন্য ছবি ধরা পড়ল পাপারাৎজিদের ফ্রেমে। ঢিলে ঢালা পোশাকে ক্যাটরিনা। ওড়না দিয়ে ঢাকা পেট। ফলে অনেকেরই অনুমান তিনিও নাকি অন্তঃসত্ত্বা। মা হতে চলেছেন। তবে সেই খবর এখনও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেননি তাঁরা।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ফলে খবরের সত্যতা নিয়ে ধোঁয়াশা বর্তমান। তবে অনুষ্কা শর্মার ক্ষেত্রেও এই খবর সামনে এনেছিলেন পাপারাৎজিরাই। নেটদুনিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তে দেখে অনেকেই অনুমান করেছিলেন তিনি মা হতে চলেছেন। যদিও সেই খবরের সত্যতা প্রাথমিকভাবে সামনে আনেননি তাঁরা। সন্তান জন্ম নেওয়ার ছয় দিনের মাথায় সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিতে দেখা যায় তাঁদের। তাই ক্যাটরিনার মা হওয়ার খবরের যে জল্পনা ছড়িয়ে পড়েছে তা উড়িয়ে দিতে নারাজ একশ্রেণি। তাঁদের স্পষ্ট অনুমান কিছুদিনের মধ্যেই এই জুটি সুখবর শেয়ার করে নেবেন। এখন যদিও সময়ের অপেক্ষা।

Follow Us