AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঋষির কোলে রাহা, ছবি ভাইরাল হতেই হাজির নীতু, কী বললেন…

Rishi-Raha: ঋষি কাপুর চলে যাওয়ার পরই সাত পাকে বাঁধা পড়েন আলিয়া ভাট ও রণবীর কাপুর। আর বছর গড়াতে না গড়াতেই তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। রাহা কাপুর। ফলে সবটাই তাঁর অদেখাই থেকে গিয়েছে।

ঋষির কোলে রাহা, ছবি ভাইরাল হতেই হাজির নীতু, কী বললেন...
| Edited By: | Updated on: Feb 11, 2024 | 8:38 PM
Share

ঋষি কাপুরের কোলে একবছরের রাহা কাপুর। কাপুর পরিবারের প্রতি সদস্যই হয়তো এই দৃশ্য দেখতে চেয়েছিলেন। প্রতিটা পদে-পদে যে আক্ষেপ তাঁদের তাড়িয়ে নিয়ে বেড়ায়। বেঁচে থাকতে ঋষি কাপুর চেয়েছিলেন তাঁর ছেলের সংসার দেখে যেতে। চেয়েছিলেন বিয়ে দেখতে, সন্তান দেখতে, কিন্তু সেই ইচ্ছে তাঁর জীবদ্দশায় পূরণ হয় না। তিনি চলে যাওয়ার পরই সাত পাকে বাঁধা পড়েন আলিয়া ভাট ও রণবীর কাপুর। আর বছর গড়াতে না গড়াতেই তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। রাহা কাপুর। টানা একবছর যাকে একবার দেখার জন্য অপেক্ষায় ছিল ভক্তমহল, সেই ইচ্ছে  পূরণ ঘটে বড়দিনের ঠিক আগেই। ২০২৩ সালে রাহা কাপুরের একবছর পূর্ণ হওয়ার পরও তার মুখ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।

রণবীর কাপুরের কোলে ছোট্ট রাহা। সেই ভাইরাল ছবি থেকেই এবার অসম্ভব হল সম্ভব। ঋষি কাপুরের কোলে ছোট্ট রাহা থাকলে সেই ফ্রেম দেখতে কেমন হবে, তা চাক্ষুস করল সকলে। আর এই অসম্ভবকে সম্ভব করে তুলল সোশ্যাল মিডিয়া। এবার রণবীর কাপুরের ছবি মর্ফ করে, সেই জায়গায় বসিয়ে দেওয়া হল ঋষি কাপুরের ছবি। যা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দাদুর কোলে কেমন লাগছে রাহাকে, দেখতে নেটপাড়ায় ভিড় জমে। যে তালিকা থেকে বাদ পড়েননি খোদ নীতু কাপুরও। ছবি চোখে পড়তেই করলেন আবেগঘন কমেন্ট। যেখানে লেখা, এটা সত্যি সুন্দর। নেটপাড়ায় এখন ঘিরে বেড়াচ্ছে সেই ছবি।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...