AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২,৮০০ ঘণ্টা ধরে তৈরি নেকলেস প্রিয়াঙ্কার গলায়, ওই টাকায় হয়ে যাবে ২টো মন্নত!

Priyanka Chopra Shocking Picture: বর্তমানে শাহরুখ খান মুম্বই শহরের সব থেকে দামি বাড়িতে থাকেন। নাম মন্নত। যাঁরা মুম্বই ভ্রমণে যান, তাঁদের কাছে এটা অন্যতম আকর্ষণীয় জায়গা। মন্নতের সামনে গিয়ে একটা ছবি তোলার স্বপ্ন দেখেন বহু ভক্তরাই। সেই মন্নত দুটো হয়ে যেত এই একটা নেকলেসের যা দাম। 

২,৮০০ ঘণ্টা ধরে তৈরি নেকলেস প্রিয়াঙ্কার গলায়, ওই টাকায় হয়ে যাবে ২টো মন্নত!
| Edited By: | Updated on: May 24, 2024 | 2:31 PM
Share

প্রিয়াঙ্কা চোপড়া, মাস গেলে মোটা টাকা আয় করেন তিনি। জোনাস পরিবারের বউ বলে কথা। বলিউড তথা হলিউড এই সেলেবের লাইফস্টাইল যে চমকে দেওয়ার মতো হবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কারণ একটাই, প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই স্টাইল আইক্যুন। তাঁর ফ্যাশন থেকে শুরু করে সেলফি পোজ়, সকলেই ফলো করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই সেলেব এবার সকলকে চমকে দিয়ে সামনে আনলেন এক অন্য ছবি। সেজে উঠল এমন এক নেকলেসে যার দামে ২ টো মন্নত হয়ে যাবে। বর্তমানে শাহরুখ খান মুম্বই শহরের সব থেকে দামি বাড়িতে থাকেন। নাম মন্নত। যাঁরা মুম্বই ভ্রমণে যান, তাঁদের কাছে এটা অন্যতম আকর্ষণীয় জায়গা। মন্নতের সামনে গিয়ে একটা ছবি তোলার স্বপ্ন দেখেন বহু ভক্তরাই। সেই মন্নত দুটো হয়ে যেত এই একটা নেকলেসের যা দাম।

Bvlgari’s Serpenti Aeterna-র এই নেকলেসের আভিজাত্যই আলাদা। যার দাম ৩২০ কোটি টাকারও বেশি। প্রিয়াঙ্কার গলায় হীরের এই নেকলেস দেখে এক কথায় চোখ যেন কপালে উঠল একশ্রেণির। এও সম্ভব! এত দামি একটা নেকলেস প্রিয়াঙ্কার গলায়! বলিউডের বাঘা বাঘা সেলেবের মোট সম্পত্তির পরিমাণই এত নয়, যা প্রিয়াঙ্কার এই একটি নেকলেসের দাম। সকলেই যে ছবি দেখে প্রায় অবাক হয়েই রইলেন। এই নেকলেসটি তৈরি করা হয়েছে মোট ২৮০০ ঘণ্টা ধরে। তবে প্রিয়াঙ্কার নিজের সম্পত্তি নেহাতই কম নয়।

প্রিয়াঙ্কা চোপড়া কত কোটির মালিক? সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ৬৯০ কোটির মালিক তিনি। অন্যদিকে নিক জোনাস হলেন ৫৮২ কোটি টাকার মালিক। অর্থাৎ সম্পত্তির দিক থেকে সব সময় এগিয়ে প্রিয়াঙ্কা চোপড়াই।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?