AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আরজি কর কাণ্ডে বড় সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের, বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন…

Arijit Singh: প্রতিবাদের ভাষা কঠোর থেকে আরও কঠোর হচ্ছে। এবার নিজের গানের শো পিছোলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। 'অল হার্টস ট্যুর' বলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে কনসার্ট করবেন শ্রেয়া। কিন্তু ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিলেন গায়িকা।

আরজি কর কাণ্ডে বড় সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের, বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন...
| Edited By: | Updated on: Aug 31, 2024 | 5:57 PM
Share

প্রতিবাদের ভাষা কঠোর থেকে আরও কঠোর হচ্ছে। এবার নিজের গানের শো পিছোলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ‘অল হার্টস ট্যুর’ বলে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে কনসার্ট করবেন শ্রেয়া। কিন্তু ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিলেন গায়িকা। এত দিন শুধু শোনা যাচ্ছিল সিনেমার রিলিজ পিছিয়ে যাচ্ছে।

শহরের অভিনেতারা নিজেদের ছবির প্রিমিয়ার থেকে টিজার, ট্রেলার লঞ্চের যে কোনও অনুষ্ঠান বাতিল করেছিলেন। সকলেরই দাবি ছিল একটা যে তাঁরা ন্যায় বিচার চান। প্রায় ২০ দিন হয়ে গেল এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। কয়েক দিন আগে ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন সঙ্গীতশিল্পীরা। নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে একের পর এক বার্তা দিচ্ছিলেন গায়ক অরিজিৎ সিং। এবার চরম সিদ্ধান্ত নিলেন শ্রেয়া। বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্তের কথা।

বিবৃতিতে শ্রেয়া লিখেছেন,”কয়েক দিন আগে শহরে যে ঘটনা ঘটে গিয়েছে তা আমার মনে ভয়ঙ্কর ভাবে প্রভাব ফেলেছে। একজন মহিলা হয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই ১৪ সেপ্টেম্বর আমার যে ট্যুরটি হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামী কবে এই শো হবে সেই তারিখটা এখনই বলতে পারছি না। তবে আপাতত এই অনুষ্ঠানটি হবে না।” শ্রেয়া জানিয়েছেন অক্টোবরে কোনও একটা তারিখ ঠিক করা হবে। শ্রেয়ার এই সিদ্ধান্তে পাশে রয়েছেন তাঁর শ্রোতারা। তাই এই মুহূর্তে শ্রেয়ার কোনও অনুষ্ঠান হবে না শহরে। শুধু শ্রেয়া নন, এই ঘটনার প্রতিবাদে বিশেষ গান বেঁধেছেন অরিজিৎ এবং রূপম ইসলামও। এত প্রতিবাদ, এত বিতর্কের পর এই ঘটনার জল গড়াবে ঠিক কোন দিকে? সেই উত্তর সময়ই বলবে।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?