AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২২ বছরের পুরনো স্মৃতিতে ডুব, চিনতে পারছেন টলিপাড়ার নায়ককে?

Tollywood: চোখে মোটা কালো ফ্রেমের চশমা। পরনে স্ট্রাইপ শার্ট। আর হাতে একটা ব্যাট। ছবি দেখে বোঝা যাচ্ছে বাড়ির ভিতরেই ক্রিকেট খেলছেন তিনি। চিনতে পারছেন অভিনেতাকে? ইনি বর্তমানে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়ক। সে সময় কে ভেবেছিলেন তাঁকে সবাই চিনবেন। কলকাতার ছেলে নন তিনি। শহর থেকে অনেকটা দূরেই তাঁর বেড়ে ওঠা। চিনতে পারছেন নায়ককে?

২২ বছরের পুরনো স্মৃতিতে ডুব, চিনতে পারছেন টলিপাড়ার নায়ককে?
| Edited By: | Updated on: Aug 31, 2024 | 1:43 PM
Share

চোখে মোটা কালো ফ্রেমের চশমা। পরনে স্ট্রাইপ শার্ট। আর হাতে একটা ব্যাট। ছবি দেখে বোঝা যাচ্ছে বাড়ির ভিতরেই ক্রিকেট খেলছেন তিনি। চিনতে পারছেন অভিনেতাকে? ইনি বর্তমানে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় নায়ক। সে সময় কে ভেবেছিলেন তাঁকে সবাই চিনবেন। কলকাতার ছেলে নন তিনি। শহর থেকে অনেকটা দূরেই তাঁর বেড়ে ওঠা। তবে ছোট থেকে নাচে খুবই পারদর্শী ছিলেন তিনি। এবার কি চিনতে পারছেন নায়ককে?

তবে এখন তিনি যে শুধু অভিনেতা সে কথা বললে ভুল বলা হবে। সদ্য নতুন প্রযোজনা সংস্থাও খুলেছেন তিনি। তবে এখনও পর্যন্ত শুধু একটাই ছবি প্রযোজনা করেছেন তিনি। এবার কি বুঝতে পারলেন কার কথা বলা হচ্ছে? আরও একটা ক্লু দেওয়া যেতে পারে। এখনও পর্যন্ত রাজনীতির রঙ লাগেনি তাঁর গায়ে। এবার আন্দাজ করতে পারছেন। একদমই ঠিক। তিনি হলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। তাঁর নাচ অনেকেরই প্রিয়। সবাই যথেষ্ট প্রশংসাও করেন তাঁর এই প্রতিভার।

View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)

সম্প্রতি চারিদিকে ছড়িয়ে পড়েছে অঙ্কুশের ছোটবেলার ছবি। তাঁর পুরো ছোটবেলাটাই কেটেছে বর্ধমানে। সেখানের স্কুলেই পড়াশোনা করতেন নায়ক। তার পর কলেজে পড়ার সময় চলে আসেন কলকাতায়। তবে ছোটবেলা থেকেই নাচ করতেন অভিনেতা। তাই স্কুলেও তাঁর বেশ নামডাক ছিল। ছোটবেলা থেকে তিনি যে খুব দুরন্ত ছিলেন তেমনটা নয়। তবে খেলাধুলোর প্রতিও যে ঝোঁক ছিল এই ছবি সে কথাই বলে। শনিবার নিজেই ফিরে গেলেন নায়ক তাঁর ছোটবেলায়। ছোট পোস্ট করে লিখে দিলেন কোন সালে তোলা এই ছবি। প্রায় ২২ বছরের পুরনো এই ছবি। তাঁর এই ছবি মন্তব্যে ভরে গিয়েছে। এক জন লিখেছেন,”আমার ছোট্ট দাদা।” উল্লেখ্য, এই মুহূর্তে তেমন কোনও ছবিতে দেখা যাচ্ছে না নায়ককে। তাঁকে দর্শক শেষ দেখেছিলেন ‘মির্জা’ ছবিতে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?