AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রসেনজিতের ছিল না মেকআপ ভ্যান, গাড়ির ছাদে ঘুমতেন শুটিংয়ে

Prosenjit Chatterjee: একটা সময়ে ১০-১২ টি ছবি মুক্তি পেত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। ২০০৪ সালে তৈরি করেন এক অনন্য রেকর্ড। সেই বছরে ২২টি ছবিতে অভিনয় করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনটে শিফ্টে লাগাতার কাজ করতেন তিনি। টানা ৮ দিন একবারের জন্যেও বাড়িতে যাননি।

প্রসেনজিতের ছিল না মেকআপ ভ্যান, গাড়ির ছাদে ঘুমতেন শুটিংয়ে
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়...
| Updated on: May 23, 2024 | 9:48 PM
Share

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বলা হয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ‘ইন্ডাস্ট্রি’ তিনি। এই জায়গাটা অর্জন করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে প্রসেনজিৎকে। ৩০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অদম্য লড়াই এবং অক্লান্ত পরিশ্রম না থাকলে আজ এই জায়গায় আসতেই পারতেন না অভিনেতা। জুন মাসে মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর নায়ক-নায়িকা জুটি হিসেবে ৫০তম ছবি। ছবির নাম ‘অযোগ্য’। ছবিকে কেন্দ্র করে নানা স্বপ্ন দেখছেন প্রসেনজিৎ। বিভিন্ন সাক্ষাৎকারও দিতে শুরু করেছেন তিনি। অযোগ্য নিয়ে কথা বলতে গিয়ে ইন্ডাস্ট্রিতে তাঁর লড়াইয়ের কথা ব্যক্ত করেছেন অভিনেতা।

একটা সময়ে ১০-১২ টি ছবি মুক্তি পেত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। ২০০৪ সালে তৈরি করেন এক অনন্য রেকর্ড। সেই বছরে ২২টি ছবিতে অভিনয় করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনটে শিফ্টে লাগাতার কাজ করতেন তিনি। টানা ৮ দিন একবারের জন্যেও বাড়িতে যাননি। সেই সময় মেকআপ ভ্যান থাকত না বলে গাড়ির ছাদে উঠে ঘুমতেন প্রসেনজিৎ। গাড়িটি পার্ক করা হত একটি গাছের তলায়। তারপর গাড়ির ছাদে বিছানা পেতে ঘুমোতেন। ভোরবেলা তাঁকে পাশের একটি দোকান থেকে ডাকা হত। দোকানদার হাতের কাছে এগিয়ে দিতেন চা।

সেই বছর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সকালবেলা শুটিং করতেন ‘বাবা কেন চাকর’ ছবিতে আর রাতের বেলায় ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’ ছবিতে পাঠ করতে যেতেন। একদিকে পুরোদস্তুর বাণিজ্যিক বাংলা ছবি, অন্যদিকে ঋতুপর্ণ ঘোষের নান্দনিক ছবি। এই দুই বৈপরীত্যকে নিয়ে এগিয়ে গিয়েছিলেন অভিনেতা।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়