AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রচনাকে জাপটে ধরে হাহা হাসিতে ভাসছেন রুক্মিণী, প্রাণে আনন্দ ধরছে না আর!

Rukmini Maitra-Rachana Banerjee: 'দিদি নম্বর ওয়ান'-এ এসে রুক্মিণী ভিডিয়ো পোস্ট করেছেন রচনার জন্য। রচনার নির্বাচন জয়ের দিনেই রুক্মিণীর এই পোস্ট বিশেষ আকর্ষণ কেড়ে নিচ্ছে। সেই ভিডিয়োতে হাহা হিহি করে প্রাণ খোলা হাসি হেসেছেন রুক্মিণী-রচনা। বলেছেন, "এভাবে কেউ হাসে না।"

রচনাকে জাপটে ধরে হাহা হাসিতে ভাসছেন রুক্মিণী, প্রাণে আনন্দ ধরছে না আর!
রচনা-রুক্মিণী।
| Updated on: Jun 04, 2024 | 9:52 PM
Share

লোকসভা নির্বাচনে হুগলি থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি পরাজিত করেছেন বিজেপি প্রার্থী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। জেতার পর এখনও পর্যন্ত কোনও মন্তব্য পোস্ট করেননি রচনা। কিন্তু তাঁর সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে ফেলেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ক্যাপশনে রুক্মিণী লিখেছেন, “অপ্রতিরোধ্য দিদি নম্বর ওয়ান…”

কিছুক্ষণ আগেই জানা গিয়েছে, লোকসভা নির্বাচনে জিতেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল থেকে জিতেছেন রুক্মিণী মৈত্রর প্রেমিক অভিনেতা দেবও। দেবের জয়ের পরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে রুক্মিণী পোস্ট করেছিলেন এক ছবি। দেখা যাচ্ছিল, একটি বাঘ তাড়া করেছে এক হরিণকে। আসলে দেব হারিয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে। সকলের মনে হচ্ছে, প্রতীকী হিসেবে প্রেমিকের জয়কে উদযাপন করেছেন রুক্মিণী। আর ‘দিদি নম্বর ওয়ান’-এ এসে রুক্মিণী ভিডিয়ো পোস্ট করেছেন রচনার জন্য। রচনার নির্বাচন জয়ের দিনেই রুক্মিণীর এই পোস্ট বিশেষ আকর্ষণ কেড়ে নিচ্ছে। সেই ভিডিয়োতে হাহা হিহি করে প্রাণ খোলা হাসি হেসেছেন রুক্মিণী-রচনা। বলেছেন, “এভাবে কেউ হাসে না।”

আসলে ‘দিদি নম্বর ওয়ান’-এ এসে রুক্মিণী প্রচার করেছেন তাঁর আসন্ন ছবির। ছবির নাম ‘বুমেরাং’। সেখানে এক রোবটের চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। ট্রেলার ইতিমধ্যেই ভাইরাল। অস্বাভাবিকভাবে হাসতে দেখা যায় রুক্মিণীকে। সেই হাসি নকল করে হাসতে থাকেন রচনাও। আজ যে সত্যিই তাঁরও হাসার দিনও।

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর