AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গায়ে শ্বেতী নিয়েও দাপিয়ে বেড়ান বলিউডের এই জনপ্রিয় নায়ক, কে তিনি?

Bollywood Actor: গা ভর্তি শ্বেতী বলে বিয়ে ভাঙার ঘটনা এই সমাজে নতুন নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে মন ও মানসিকতার। এই চর্মরোগ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য আর নয়-- সে বার্তাই বারবার দিয়েছেন বলিউডের এক জনপ্রিয় নায়ক। ছোট থেকেই গায়ে ও দু'হাতে শ্বেতী তাঁর।

গায়ে শ্বেতী নিয়েও দাপিয়ে বেড়ান বলিউডের এই জনপ্রিয় নায়ক, কে তিনি?
| Updated on: Aug 29, 2024 | 9:26 PM
Share

গা ভর্তি শ্বেতী বলে বিয়ে ভাঙার ঘটনা এই সমাজে নতুন নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদল এসেছে মন ও মানসিকতার। এই চর্মরোগ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য আর নয়– সে বার্তাই বারবার দিয়েছেন বলিউডের এক জনপ্রিয় নায়ক। ছোট থেকেই গায়ে ও দু’হাতে শ্বেতী তাঁর। সিনেমার প্রয়োজনে তা অনেক সময়েই ঢাকতে হয়েছে তাঁকে। কিন্তু তাই বলে সেই সিনেমার প্রচার বা সাক্ষাৎকারে তা কখনওই লুকিয়ে আসেননি তিনি। কে তিনি জানেন? ‘ডার্লিংস’, ‘জানেজা’র খ্যাত অভিনেতা বিজয় বর্মা, যার আরও এক পরিচয় রয়েছে– তিনি অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রেমিকও বটে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় জানান, কোনওদিনই এই চর্মরোগ নিয়ে বিশেষ ভাবিত হন না তিনি। তাঁর কথায়, “এই শ্বেতী বা চর্মরোগ কোনওদিনই কারও জীবন বদলে দিতে পারে না।” তিনি অভিনেতা, শ্বেতীর কারণে কোনওদিন কি শো-বিজে কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে? কেরিয়ারের ক্ষেত্রে এসেছে অসুবিধে? তিনি যোগ করেন, “অবাক লাগবে যদি এই সামান্য জিনিসটি আমার কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আমি কাজ করছি, সাফল্য পাচ্ছি, এই নিয়ে ভাবিইনি।” তবে ক্যামেরার সামনে দাঁড়ালে চরিত্রের প্রয়োজনে অনেক সময়েই তা ঢেকে রাখতে হয় তাঁকে। তাঁর এই চর্মরোগ নিয়ে অহেতুক কৌতূহল আদপে পছন্দ নয় তাঁর। তিনি বলেন, “আমি যা দেখাতে চাই তার বাইরে গিয়ে আমার দর্শক অন্য কিছু নিয়ে আলোচনা করুক তা আমার আদপে পছন্দ নয়।”

এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে বিজয় বর্মার। অনুভব সিনহার আগামী সিরিজে দেখা যাবে তাঁকে। ওই সিরিজে তিনি ছাড়াও রয়েছেন পঙ্কজ কাপুর, নাসিরুদ্দিন শাহ, দিয়া মির্জা ও পত্রলেখা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?