AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রয়াত উত্তম, মরদেহের সামনে দাঁড়িয়ে সুচিত্রা বলেছিলেন এই ৩টি মাত্র শব্দ…

Uttam-Suchitra: সাবিত্রী চট্টোপাধ্যায় একবার এক সাক্ষাৎকারে স্পষ্টতই জানিয়েছিলেন উত্তম-সুচিত্রার মধ্যে কোনও প্রেম ছিল না। ছিল এক নিখাদ বন্ধুত্ব। যে বন্ধুত্বের ব্যাখ্যা হয় না। নেই কোনও সংজ্ঞাও। যে বন্ধুত্ব ভেবেচিন্তে হয়নি কোনওদিনই। হয়ে গিয়েছিল অজান্তেই। ভাগ্যিস হয়েছিল! নয়তো এমন জুটি কি পেত বাংলা?

প্রয়াত উত্তম, মরদেহের সামনে দাঁড়িয়ে সুচিত্রা বলেছিলেন এই ৩টি মাত্র শব্দ...
| Updated on: Jun 21, 2024 | 9:42 PM
Share

তামাম দুনিয়ার কাছে তিনি ছিলেন সুচিত্রা সেন, দ্য সুচিত্রা সেন বললেও ভুল বলা হবে না। তবে মহানায়কের তিনি ছিলেন শুধুই রমা। সুচিত্রার বহু আগেই চলে যান উত্তমকুমার। সতীর্থ, বন্ধু, কাছের মানুষের এত কম বয়সে মৃত্যুর দিন হাজির হয়েছিলেন মহানায়িকা? কী বলেছিলেন মরদেহের সামনে? খোলসা করেছিলেন উত্তমের ভাইয়ের বউ সুব্রতা চট্টোপাধ্যায়। ১৯৮০ সালের ২৪ জুলাই মারা গিয়েছিলেন মহানায়ক। মহানায়িকার সঙ্গে চট্টোপাধ্যায় পরিবারের সখ্য ছিল বহুদিনের। যেদিন উত্তমকুমার মারা যান পরিবারের তরফে একটি ফোন গিয়েছিল সেই রমার কাছেও। তারপর?

আসা উচিৎ হবে কিনা তা নিয়ে কার্যত দ্বিধায় ছিলেন সুচিত্রা সেন। তবে না এসে পারেননি। হাতে রজনীগন্ধা। বাড়ির চৌকাঠ জুড়ে এক অদ্ভুত বিষণ্ণতা। চিরঘুমে উত্তম সামনে তাঁর রমা– প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তম নিথর দেহের সামনে দাঁড়িয়ে রমা বলেছিলেন মাত্র তিনটি শব্দ… ‘হেরে গেলাম উত্তম’। তারপর ধীর গতিতে তাঁর পায়ের কাছে রেখেছিলেন রজনীগন্ধা থামিয়ে দিয়েছিলেন উত্তমপত্নী গৌরীদেবী। “অনেক ছবিতে তো গলায় পরিয়েছ, আজ কেন পায়ে? গলাতেই পরিয়ে দাও…’– বলেছিলেন তিনি। ওই কথাতেই নাকি গাম্ভীর্য ভেঙে হুহু করে জোয়ারের জল গড়িয়ে পড়েছিল তাঁর গাল দিয়ে।

সাবিত্রী চট্টোপাধ্যায় একবার এক সাক্ষাৎকারে স্পষ্টতই জানিয়েছিলেন উত্তম-সুচিত্রার মধ্যে কোনও প্রেম ছিল না। ছিল এক নিখাদ বন্ধুত্ব। যে বন্ধুত্বের ব্যাখ্যা হয় না। নেই কোনও সংজ্ঞাও। যে বন্ধুত্ব ভেবেচিন্তে হয়নি কোনওদিনই। হয়ে গিয়েছিল অজান্তেই। ভাগ্যিস হয়েছিল! নয়তো এমন জুটি কি পেত বাংলা?

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা