AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অমিতাভের বিপদ, তড়িঘড়ি বাবার পাশে দাঁড়াতে কঠিন সিদ্ধান্ত অভিষেকের

Bollywood Gossip: যোগ দিয়েছিলেন প্রযোজনা সংস্থায়। তবে প্রাথমিকভাবে তিনি স্পটবয় কাজই করতে। এক সাক্ষাৎকারে অভিষেক জানান, সেই সময় অন্দরমহলের অবস্থা কতটা কঠিন ছিল।

অমিতাভের বিপদ, তড়িঘড়ি বাবার পাশে দাঁড়াতে কঠিন সিদ্ধান্ত অভিষেকের
| Updated on: Jan 11, 2025 | 10:30 AM
Share

৯০ দশকের শেষ। হঠাৎই অমিতাভ বচ্চনের ভাগ্য বদল ঘটে। নিজের প্রযোজনা সংস্থা খুলে বিপদে পড়তে হয় বলিউড শাহেনশাহকে। তিনি ব্যবসা করতে চেয়েছিলেন, কিন্তু…। ক্রমেই ধারদেনায় ডুবতে বসেছিল সংস্থা। দেওয়ালে পিঠ ঠেকার আগেই অনেকে পেয়েছিলেন তার আঁচ। তালিকা থেকে বাদ পড়েননি শাহেনশাহ পুত্র অভিষেক বচ্চনও। মাঝ পথে বিদেশের লেখাপড়া থামিয়ে ফেরত আসতে হয় অভিষেককে। কলেজ ছাড়তে বাধ্য হয়েছিলেন অভিষেক। ফিরে এসেছিলেন বাবার কাছে। সেই সময় কাজের প্রয়োজনও ছিল। যোগ দিয়েছিলেন প্রযোজনা সংস্থায়। তবে প্রাথমিকভাবে তিনি স্পটবয় কাজই করতে। এক সাক্ষাৎকারে অভিষেক জানান, সেই সময় অন্দরমহলের অবস্থা কতটা কঠিন ছিল।

তাঁর কথায়, “শুরুতে আমি চা বানাতাম। আমার বন্ধু সিকন্দরের বাবা গৌতম বেরি ছিলেন সংস্থার CEO। তিনি হঠাৎই আমায় নির্দেশ দেন- ‘সেটে এসো। চা বানাতে শুরু করো। আমি প্রশ্ন করেছিলাম, কেন? তিনি বলেছিলেন, চিনির ব্যবহার বেশি হচ্ছে।” এখানেই শেষ নয়, বাবার সংস্থার জন্য অনেক ঝড় পোহাতে হয়েছে তাঁকে। কাজল-অজয় দেবগণের এক ছবির শুটের সময় বেঞ্চে শুতে হয়েছিল অভিষেককে।

নিজের ঘর ছেড়ে দিয়েছিলেন দুই স্টারকে। তবে এই সময়টা খুব বেশিদিন স্থায়ী হয়নি। পরিস্থিতির সঙ্গে সঙ্গে সবটাই কাটিয়ে উঠেছিল বচ্চন পরিবার। সেই সময় বলিউডও পেয়েছিল জুনিয়র বচ্চনকে। রিফিউজি ছবি দিয়ে অভিনয় জগতে হাতেখড়ি হয় তাঁর। তবে তখনও অমিতাভ বচ্চন দেনায় ডুবে। পরবর্তীতে সোনি সংস্থার উদ্যোগে ও মহব্বতে ছবির জন্য ঘুড়ে দাঁড়ান বিগ বি। আবারও হাতে আসে টাকা। সবটা ফিরিয়ে দিয়ে ছন্দে ফেরে পরিবার। তবে অভিষেকের কেরিয়ারের শুরুটা মোটেও সুখকর ছিল না।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা