AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হারামজাদা, বুদ্ধি আক্কেল জীবনে হবে না?’ প্রসেনজিৎকে এ কী বলে বসেন অনামিকা!

Tollywood Gossip: দীর্ঘ অভিনয় জীবন জুড়ে অজস্র স্মৃতি…। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে তালিকার বাইরে নন। শুটিং সেটে তৈরি হওয়া নানা গল্পের মধ্যে তাঁর স্নেহের বুম্বাও বাদ পড়ে না। কী ঘটেছিল? TV9 বাংলাকে সেই গল্প শুনিয়েছিলেন অনামিকা।

‘হারামজাদা, বুদ্ধি আক্কেল জীবনে হবে না?' প্রসেনজিৎকে এ কী বলে বসেন অনামিকা!
| Updated on: Mar 29, 2025 | 8:24 PM
Share

অনামিকা সাহা, টলিপাড়ার ‘বিন্দুমাসি’। না, এটাই তাঁর একমাত্র পরিচয় নয়, তবে অভিনেতাদের কেরিয়ারে কিছু-কিছু চরিত্র দর্শকদের মনে দাগ কেটে যায়, সেই সময় দাঁড়িয়ে ‘বিন্দুমাসি’র দাপট পর্দায় আচ্ছা-আচ্ছা ভিলেনকে কাত করে দিয়েছিল, অনামিকা সাহা বলেই তা সম্ভব। বেড়েছে বয়স, পাল্টেছে সময়, তবুও বিন্দুমাত্র কমেনি ‘বিন্দুমাসি’র অভিনয়ের ধার। আজও পর্দায় তিনি সমান তালে জাঁদরেল চরিত্রে অভিনয় করে চলেছেন। আবার পজিটিভ চরিত্রতেও নজর কাড়ছেন তিনি। দীর্ঘ অভিনয় জীবন জুড়ে অজস্র স্মৃতি…। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে তালিকার বাইরে নন। শুটিং সেটে তৈরি হওয়া নানা গল্পের মধ্যে তাঁর স্নেহের বুম্বাও বাদ পড়ে না। কী ঘটেছিল? TV9 বাংলাকে সেই গল্প শুনিয়েছিলেন অনামিকা।

পর্দার বিন্দুমাসির কথায়, “একবার আমার এক ছবির মহরৎ পড়েছিল সরস্বতী পুজোর দিন। সেই ছবিতে ছিল বুম্বা (প্রজেনজিৎ চট্টোপাধ্যায়), ঋতুপর্ণা সেনগুপ্ত আরও অনেকে। সেদিন আমরা সবাই ছিলাম সেটে। সেদিন মজার বিষয় হয় কী, আমার একটা দৃশ্য শুট করেই মহরৎ হবে স্থির হল। আর সেই চরিত্রটা ছিল বেশ ঝাঁঝাঁলো। মানে আমি যেমনটা করে থাকতাম। এর আগে পুজো হল, খাওয়া দাওয়া হল। তারপর মেকআপে বসলাম আমি। কলটাইম ছিল ৫টা। আমার সংলাপটা ছিল, ‘হারামজাদা, বুদ্ধি আক্কেল জীবনে হবে না? এমন একটা মেয়ের সঙ্গে তুই মিশছিস?‘ আমি শটটা দিলাম, সেটা ‘ওকে’ হল। আমি এটা বুম্বার উদ্দেশে বলেছিলাম। শটটা হয়ে যাওয়ার পর বুম্বা আমায় বলল: ‘ছিঃ, ছিঃ, অনামিকাদি, আজ সরস্বতী পুজোর দিন তুমি এভাবে আমায় গালাগাল করলে?’ আমি না, সেই মুহূর্তে ভেবেছিলাম ‘ও সত্যিই হয়তো মন থেকে বলছে’। তবে না, ও যে মজা করছিল, ওটা ওর অভিনয়ের ক্ষমতা ছিল, বুঝতে সময় লাগে আমার। মনে মনে খারাপও লাগে, তবে সংলাপ তো, এটাই কাজ, তাই আর কী-ই বা করার থাকে আমাদের। পলকে এসে জড়িয়ে ধরে বুম্বা।”

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর