AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Cancer Day 2022: গরম ধোঁয়া ওঠা চা বা কফি খেলেও বাড়ে কর্কট রোগ! ঝুঁকি কমাতে কী করবেন?

Very Hot Beverages: আবার অনেকেই গরম মদ খেতে পছন্দ করেন, তাদের ২.৭ গুণ বেশি ক্যানসারের ঝুঁকি দেখা যায়। অন্যদিকে যারা খুব গরম চা ও কফি পান করতে পছন্দ করেন, তাদের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় প্রায় ৪.১ গুণ বেশি।

World Cancer Day 2022: গরম ধোঁয়া ওঠা চা বা কফি খেলেও বাড়ে কর্কট রোগ! ঝুঁকি কমাতে কী করবেন?
খুব গরম চা খেলেও বাড়ে ক্যানসারের ঝুঁকি
| Edited By: | Updated on: Feb 06, 2023 | 7:20 AM
Share

সকালে ঘুম থেকে উঠেই ধোঁয়া ওঠা গরম কফি বা চা (Very Hot Coffee and Tea) না হলে দিন শুরুই হয় না অধিকাংশের। দিনে ২-৪ বার গরম চা বা কফি খাওয়ার অভ্যেস রয়েছে বহুজনের। খুব গরম চা বা কফি অনেকেরই পছন্দের। সম্প্রতি PubMed-এর গবেষণায় জানা গিয়েছে, অতিরিক্ত গরম জল, চা ও কফির মতো পানীয় পান করলে খাদ্যনালীর ক্যানসারে (Esophagus Cancer) প্রবণতা বেড়ে যায় দ্বিগুণ। দীর্ঘদিন ধরে অ্যালকোহল সেবন করলে যেমন মেদ, রক্তচাপের মাত্রা বৃদ্ধি করে ও মারাত্মক কিছু রোগের ঝুঁকি বাড়ায় তেমনি প্রতিদিন গরম গরম চা-কফি খেলেও ক্যানসারের ঝুঁকি (Risk of Cancer) বাড়ায়। সমীক্ষায় জানা গিয়েছে, গরম চা-কফি খেলে খাদ্য়নালীতে ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

শরীরের ভিতরে থাকা খাদ্যনালী হল একটি ফাঁপা নল, যা মুখ থেকে পেট পর্যন্ত বিস্তৃত। তরল, লালা ও চিবিয়ে খাওয়া খাবাররের বাহক হিসেবে কাজ করে। খাদ্য়নালীকে টিউমার কোষের বৃদ্ধি বা খাদ্য়নালীর আস্তরণের অস্বাভাবিক পরিবর্তনের জেরে খাদ্যনালীতে ক্যানসারে পরিণত হয়। গরম জল, চা বা কফির মতো গরম পানীয় পান করলে খাদ্যনালীতে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয় তা প্রমাণিত। বসাধারণত স্বাস্থ্যকর পানীয় সীমিত পরিমাণে পান করা হয়। চা ও কফির মধ্যে ক্যাফেইন ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। তবে খুব গরম চা বা কফি খেলে খাদ্যনালীর ক্ষতি হতে পারে। আর সেই কারণেই ক্যানসারের ঝুঁকি তিনগুণ বেড়ে যায়। ক্যানসারের ঝুঁকি কমাতে চায়ের কাপে প্রথম চুমক দেওয়ার আগে ঠান্ডা হতে দিন। আবার অনেকেই গরম মদ খেতে পছন্দ করেন, তাদের ২.৭ গুণ বেশি ক্যানসারের ঝুঁকি দেখা যায়। অন্যদিকে যারা খুব গরম চা ও কফি পান করতে পছন্দ করেন, তাদের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় প্রায় ৪.১ গুণ বেশি।

প্রসঙ্গত, ক্যানসারের উপর গবেষণার জন্য আন্তর্জাতিক সংস্থা অনুসারে খাদ্যনালী ক্যান্সার বিশ্বের অষ্টম সর্বাধিক সাধারণ ক্যানসার। আর এই মারণ রোগের কারণে প্রতি বছর আনুমানিক ৪ লক্ষ মানুষ মারা যান। সাধারণত ধূমপান, অ্যালকোহল, অ্যাসিড রিফ্লাক্সের কারণেও খাদ্য়নালী ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে প্রতিদিন বেশ গরম পানীয় খাওয়ার কারণে খাদ্যনালীতে বারবার ক্ষতিগ্রস্ত হয়।

শুধু গরম চা বা কফি পান করলে ক্যান্সার হয় না। নিয়মিত গরম চা বা কফি পান করার পাশাপাশি, যদি অ্যালকোহল সেবন ও ধূমপানের মতো অন্যান্য বাজে অভ্যেস থাকে, তাহলেও খাদ্য়নালীতে ক্যানসারের ঝুঁকি রয়েছে।

(Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)

Follow Us
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
ভাঙা সেতুই এখন মাথাব্যথার কারণ বিনপুরের বাসিন্দাদের, কেন?
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
পাশে অসম্পূর্ণ সেতু, দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
কারও বয়স ৫০, কারও ৪৮, ছাত্র আন্দোলনে মিশে চালিয়েছিল হামলা
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!