AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইমিউনিটি বাড়াতে পাতে পড়ুক পান্তা ভাত! পরামর্শ AIIMS-র

ভাত শর্করা জাতীয় খাবার। সারারাত ভাতে জল ঢেলে রাখলে বিভিন্ন ব্যাকটেরিয়া এই শর্করা ভেঙ্গে ইথানল ও ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে।

ইমিউনিটি বাড়াতে পাতে পড়ুক পান্তা ভাত! পরামর্শ  AIIMS-র
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jul 10, 2021 | 9:14 AM
Share

যে খাবারকে গরিবের খাবার বলে চিহ্নিত করা হয়, এখন সেই খাবারকেই পুষ্টিকর ও ইমিউনিটি বৃদ্ধির প্রাথমিক উপাদান হিসেবে উল্লেখ করা হচ্ছে বর্তমানে। গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিপাকতন্ত্রের উন্নতি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজন ফ্যাটি অ্যাসিড। আর সেই ফ্যাটি অ্যাসিডের ভরপুর সম্পদ লুকিয়ে রয়েছে আমাদের চিরাচরিত ও প্রাচীন খাবার পান্তা ভাত। বাংলায় বা বাংলাদেশে বাসি ভাতকে পান্তা ভাত বললেও, ওড়িশায় একে পখালা বলা হয়। ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের একটি গবেষণায় দেখা গিয়েছে, ওড়িশায় উত্পাদিত ধানের মধ্যে এমন একটি অনু রয়েছে, যা বাসি ভাতের মধ্যে দিয়ে সেই অনু শরীরে প্রবেশ করালে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায়।

২০১২ সাল থেকে একটি ক্লিনিকাল মাইক্রোবায়োম গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অফ এক্সিলেন্সের প্রধান বালামুরুগান গবেষণার প্রাথমিক ভাবে জানিয়েছেন, বাসি ভাতে সর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড রয়েছে যা অন্ত্রের স্বাস্থ্যকে উন্নতি করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একদম মোক্ষম দাওয়াই।

আরও পড়ুন: Diabetes and Monsoon: বর্ষায় ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকতে কী কী করবেন আর করবেন না, জানুন

আর্থ-সামাজিক দিক থেকে অনুন্নত পরিবারগুলি থেকে খাবারের ২০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালানো হয়। সেই গবেষণাতেই প্রকাশিত হয়েছে বাসি ভাত বা পান্তা ভাতের গুরুত্ব।

পান্তা ভাতের উপকারীতা

কঠিন পরিশ্রমের কাজ বা কৃষিক্ষেতে কাজ করার আগে কর্মীরা পান্তাভাত খেয়ে কাজে নামেন। ভাত শর্করা জাতীয় খাবার। সারারাত ভাতে জল ঢেলে রাখলে বিভিন্ন ব্যাকটেরিয়া এই শর্করা ভেঙ্গে ইথানল ও ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। বি-৬ এবং বি-১২ ভিটামিনের খুবই ভালো উৎস পান্তা ভাত। এছাড়া রয়েছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়ামও।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট