AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুখের দুর্গন্ধের কারণ কি শুধুই মুখ পরিস্কার না রাখা! নাকি মারাত্মক রোগের পূর্বাভাস?

মুখের দুর্গন্ধ নিয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চান না। আবার অনেকে এই বিষয়ে অস্বীকারও করেন। ওরাল হাইজিন খারাপ থাকার কারণে মুখের মধ্যে ব্যাকটেরিয়া জন্মে দুর্গন্ধ বের হচ্ছে, এমনটা সবসময় নাও হতে পারে।

মুখের দুর্গন্ধের কারণ কি শুধুই মুখ পরিস্কার না রাখা! নাকি মারাত্মক রোগের পূর্বাভাস?
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Sep 08, 2021 | 6:54 AM
Share

হ্যালিটোসিসকে সাধারণত মুখের দুর্গন্ধ হিসেবেই উল্লেখ করা হয়। সকলের সামনে অস্বস্তিকর ও বিব্রত অবস্থায় থাকেন এই রোগের রোগীরা। কারণ, তাঁদের মুখের দুর্গন্ধে মানুষে প্রায়শই তাঁদের এড়িয়ে চলেন। ফলে তাঁরা বেশিরভাগ সময় চুপচাপ থাকতে পছন্দ করেন। বিব্রত হওয়ার আতঙ্কে প্রয়োজনে তাঁরা তাঁদের মত প্রকাশ করতেও সক্ষম হোন না।

তবে বিপরীতে থাকা ব্যক্তির মুখের দুর্গন্ধের জন্য তাঁর মৌখিক স্বাস্থ্যবিধিকেই দোষারোপ করা হয়। তবে এটি যে শুধুমাত্র হ্যালিটোসিস বা দুর্গন্ধযুক্ত রোগে ভুগছেন তা নয়, অন্যান্য রোগের প্রাথমিক লক্ষণ হিসেবেও মুখের দুর্গন্ধের কারণ হতে পারে।

ডায়াবেটিস

ডায়াবেটিস রোগের অন্যতম লক্ষণ হিসেবে মুখের দুর্গন্ধকে বিবেচনা করা হয়। এই রোগ নিয়ন্ত্রণ না করলে দুর্গন্ধের পরিমাণ বাড়তেই থাকে। যাঁরা ডায়াবেটিসে আক্রান্ত, তাঁদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির কারণে প্রায়ই দুর্গন্ধ হয়। ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে বেশিদিন ধরে থাকলে ডায়াবেটিস রোগ দেখা দেয়।

দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ

মুখের দুর্গন্ধ হওয়ার অন্যতম কারণ এটি। যদি একজন ব্যক্তি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে আক্রান্ত হন, তাহলে তার মুখে থেকে দুর্গন্ধ বের হবেই। এক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা ভাল। ফুসফুসের রোগের চিকিত্সা শুরু করলে দুর্গন্ধের সমস্যা বন্ধ হয়ে যায়।

কিডনি ও লিভারের সমস্যা

যাঁরা কিডনির নানা সমস্যায় ভুগছেন, বা কিডনির কার্যকর ক্ষমতা লোপ পেয়েছে ও খুব গুরুতর সমস্যা হয়েছে, সেই সব অবস্থার লক্ষণগুলির মধ্যে একটি হল শ্বাসের দুর্গন্ধ। কিডনি সংক্রান্ত বা লিভারের সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের এখনই সাবধান হওয়া উচিত। কারণ কিডনির সমস্যাকে এড়িয়ে গেলে আকস্মিক মৃত্যু হতে পারে

তবে মুখের দুর্গন্ধ নিয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চান না। আবার অনেকে এই বিষয়ে অস্বীকারও করেন। ওরাল হাইজিন খারাপ থাকার কারণে মুখের মধ্যে ব্যাকটেরিয়া জন্মে দুর্গন্ধ বের হচ্ছে, এমনটা সবসময় নাও হতে পারে। তবে যে কোনও রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে দুর্গন্ধকে দায়ী করতে পারে।

আরও পড়ুন: Dengue: করোনার মধ্যেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ, বাড়িতে শিশু ও বয়স্কদের যত্ন নেবেন কীভাবে?

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?