AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সন্তুোষজনক নয় ‘বিছানায়’ পারফরম্যান্স! মাইনে কাটা গেল ১৬ শিক্ষক-শিক্ষিকার

Typing Error: একাধিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, যারা এই নোটিস পেয়েছেন, তাদের মাথায় হাত। ভাবছেন, বিছানায় খারাপ পারফরম্যান্সের জন্য নাকি তাদের বেতন কমিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষা বিভাগের পাঠানো চিঠির চুলচেরা বিশ্লেষণের পর বোঝা গেল আসল ভুলটা কোথায়।

সন্তুোষজনক নয় 'বিছানায়' পারফরম্যান্স! মাইনে কাটা গেল ১৬ শিক্ষক-শিক্ষিকার
প্রতীকী চিত্রImage Credit: Pixabay
| Updated on: May 30, 2024 | 10:31 AM
Share

পটনা: এক-একটা অক্ষরের গুরুত্ব অনেক। একটা শব্দ এদিক থেকে ওদিক হয়ে গেলে গোটা বাক্যেরই বদলে যেতে পারে অর্থ। আর সেটারই প্রমাণ মিলল হাতেনাতে। এই ভুল আবার সামান্য পোস্টার বা বিজ্ঞাপনে নয়, বরং শিক্ষা বিভাগেরই চিঠিতে মারাত্মক ভুল। শিক্ষকরা হাতে পেলেন চিঠি। তাতে লেখা, ‘বিছানায়’ পারফরম্যান্সের জন্য তাদের শাস্তি হিসাবে বেতন কেটে নেওয়া হচ্ছে।

জামুইয়ের একাধিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা, যারা এই নোটিস পেয়েছেন, তাদের মাথায় হাত। ভাবছেন, বিছানায় খারাপ পারফরম্যান্সের জন্য নাকি তাদের বেতন কমিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষা বিভাগের পাঠানো চিঠির চুলচেরা বিশ্লেষণের পর বোঝা গেল, টাইপোর দৌলতেই এত কিছু!

আসলে ‘বিছানা’ নয়, ওই শব্দটি হত ‘খারাপ’। ব্যাড লিখতে গিয়েই ‘A’-র বদলে ‘E’ লিখে ফেলাতেই খারাপ পারফরম্যান্স হয়ে গেল বিছানায় পারফরম্যান্স। বিহারের শিক্ষা বিভাগের নির্দেশিকায় এমন ভুলে হাসির রোল উঠেছে নেট পাড়ায়।

জানা গিয়েছে, গত সপ্তাহেই বিহারের শিক্ষা বিভাগের তরফে জামুই জেলার একাধিক স্কুলে সারপ্রাইজ ইন্সপেকশন করা হয়। একাধিক শিক্ষক-শিক্ষিকাই অনুপস্থিত ছিলেন। তাদের পারফরম্যান্সেও সন্তুষ্ট হননি আধিকারিকরা।

এরপরই জেলা শিক্ষা আধিকারিকের তরফে ১৬ জন শিক্ষক-শিক্ষিকাকে চিঠি পাঠানো হয়। ৩ জনকে অনুপস্থিত থাকার জন্য এবং ১৩ জন শিক্ষক-শিক্ষিকার খারাপ পারফরম্যান্সের জন্য একদিনের বেতন কেটে নেওয়া হয়।

তবে সমস্যা হয় এই বেতন কেটে নেওয়ার চিঠিতেই। ব্যাডের জায়গায় ভুল করে লেখা হয় বেড। ফলে চিঠির অর্থ দাঁড়ায় যে বিছানায় পারফরম্যান্সের জন্য তাদের বেতন কেটে নেওয়া হচ্ছে। ১৪ বার  একই ভুল হওয়াতে অনেকে শিক্ষা বিভাগের কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?