AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রানওয়েতে ছুটছে এয়ার ইন্ডিয়ার বিমান, সোজা ধেয়ে আসল ইন্ডিগোর বিমান! এক সেকেন্ডের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরলেন শতাধিক যাত্রী

Air India-Indigo Flight: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একই রানওয়ের মধ্যে দুটি বিমান রয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানটি সেই সময় টেক অফ করছিল, সেই সময়ই ইন্ডিগোর বিমানটি অবতরণ করছিল। প্রায় মুখোমুখি চলে আসে ওই বিমান দুটি।

রানওয়েতে ছুটছে এয়ার ইন্ডিয়ার বিমান, সোজা ধেয়ে আসল ইন্ডিগোর বিমান! এক সেকেন্ডের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরলেন শতাধিক যাত্রী
একই রানওয়েতে দুই বিমান।Image Credit: Twitter
| Updated on: Jun 09, 2024 | 1:45 PM
Share

মুম্বই: মৃত্যুমুখ থেকে ফিরলেন শতাধিক যাত্রী। রানওয়েতে যখন ইন্ডিগোর বিমান অবতরণ করছে, সেই সময় একই রানওয়ে দিয়ে টেক অফের জন্য ছুটে এল এয়ার ইন্ডিয়ার বিমান। এক মুহূর্তও এদিক-ওদিক হলেই মুখোমুখি সংঘর্ষ হত দুই বিমানের। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। ডিজিসিএ-র তরফে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডিউটিতে থাকা এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসারকেও বরখাস্ত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একই রানওয়ের মধ্যে দুটি বিমান রয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানটি সেই সময় টেক অফ করছিল, সেই সময়ই ইন্ডিগোর বিমানটি অবতরণ করছিল। প্রায় মুখোমুখি চলে আসে ওই বিমান দুটি।

ইন্ডিগোর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ইন্দোর থেকে মুম্বইগামী ৬ই ৬০৫৩ বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ মেনেই চলছিল। ইন্দোর থেকে আসা বিমানটিকে মুম্বই বিমানবন্দরে অবতরণ করার ক্লিয়ারেন্স দেয় এটিসি। পাইলট সেই নির্দেশ মেনেই বিমান অবতরণ করান। ইন্ডিগোয় যাত্রী সুরক্ষাকে সবথেকে গুরুত্ব দেওয়া হয়। আমরা বিষয়টি রিপোর্ট করেছি।

অন্যদিকে, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের তরফেও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে স্টাফ ইন্ডিগোর বিমানকে অবতরণের অনুমতি দিয়েছিলেন, তাকেও বরখাস্ত করা হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?