AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gas balloon cyllinder: স্কুলে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা, জখম ৩৩ শিশু

Helium cylinder explode: স্কুল মাঠে হিলিয়াম গ্যাস সিলিন্ডারটি রেখে বেলুনে গ্যাস ভরা হচ্ছিল। দুপুর ২টো নাগাদ হঠাৎ করেই সিলিন্ডারটিতে জোরাল বিস্ফোরণ ঘটে। সেই সময়ে স্কুলে টিফিন চলছিল। ফলে অধিকাংশ বাচ্চা মাঠে খেলছিল। গ্যাস সিলিন্ডারের জোরাল বিস্ফোরণে জখম হয় ৩৩ শিশু।

Gas balloon cyllinder: স্কুলে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা, জখম ৩৩ শিশু
গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা। প্রতীকী ছবি।Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 9:29 PM
Share

অম্বিকাপুর: বাচ্চাদের খেলার অন্যতম আকর্ষণীয় জিনিস হল বেলুন। আর সেটা যদি গ্যাস বেলুন (Gas balloon) হয় তো কথাই নেই। হিলিয়াম গ্যাস (Helium gas) ভর্তি বেলুন আকাশে উড়ে যেতে দেখলে বাচ্চাদের আনন্দের সীমা থাকে না। কিন্তু, বৃহস্পতিবার গ্যাস বেলুন কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বাচ্চারা। একেবারে স্কুল চত্বরে বেলুনে ভরার হিলিয়াম গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় জখম হয়েছেন একসঙ্গে ৩৩ জন পড়ুয়া-সহ ৩৭ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের (Chhattisgarh) সুরগুজা জেলার অম্বিকাপুর এলাকার একটি বেসরকারি স্কুলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অম্বিকাপুরের একটি বেসরকারি স্কুলের ভিতর হিলিয়াম গ্যাসের সিলিন্ডারে হঠাৎ করে বিস্ফোরণ ঘটায় দুর্ঘটনাটি ঘটে। এই বিস্ফোরণে ৩৩ জন স্কুল পড়ুয়া-সহ ৩৭ জন আহত হয়েছেন। সঙ্গে-সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর ১১ জন পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়। বাকিরা এখনও হাসপাতালে ভর্তি বলে জানিয়েছেন এসপি সুনীল শর্মা। তবে কেন স্কুলের ভিতর হিলিয়াম গ্যাস সিলিন্ডার আনা হয়েছিল এবং স্কুলে কেন বেলুনে গ্যাস ভরা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এসপি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অম্বিকাপুরের একটি বেসরকারি স্কুলে এক অনুষ্ঠান ছিল। সেজন্য গোটা স্কুল গ্যাস বেলুন দিয়ে সাজানো হচ্ছিল। স্কুল মাঠে হিলিয়াম গ্যাস সিলিন্ডারটি রেখে বেলুনে গ্যাস ভরা হচ্ছিল। দুপুর ২টো নাগাদ হঠাৎ করেই সিলিন্ডারটিতে জোরাল বিস্ফোরণ ঘটে। সেই সময়ে স্কুলে টিফিন চলছিল। ফলে অধিকাংশ বাচ্চা মাঠে খেলছিল। গ্যাস সিলিন্ডারের জোরাল বিস্ফোরণে জখম হয় ৩৩ শিশু। এছাড়া যাঁরা বেলুনে গ্যাস ভরছিলেন, সেরকম ৪ জন গুরুতর জখম হন। এই দুর্ঘটনার পর স্কুলের তরফেই সঙ্গে সঙ্গে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসপি শর্মা জানান, ১১ জন বাচ্চাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের চিকিৎসা চলছে।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!