AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Husband-Wife Death: ২৫-এই হার্ট অ্যাটাক যুবকের, খবর শুনেই সাত তলার ব্যালকনি থেকে ঝাঁপ স্ত্রী’র

Husband-Wife Death: মাত্র ২৫ বছর বয়সে কীভাবে হার্ট অ্যাটাক হল অভিষেকের, তা বুঝতে পারছেন না চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন, সবরকমভাবে চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি ওই যুবককে। গত দু-এক বছরে এমন ঘটনা বারবার ঘটছে, যেখানে হৃদরোগের শিকার হচ্ছে ৩০ বা তারও কম বয়সী যুবক-যুবতীরা, যা অত্যন্ত উদ্বেগের।

Husband-Wife Death: ২৫-এই হার্ট অ্যাটাক যুবকের, খবর শুনেই সাত তলার ব্যালকনি থেকে ঝাঁপ স্ত্রী'র
অভিষেক ও অঞ্জলিImage Credit: Facebook
| Updated on: Feb 28, 2024 | 8:46 AM
Share

গুরুগ্রাম: মাস কয়েক হল নতুন জীবনে পথা চলা শুরু করেছিলেন তাঁরা। একসঙ্গে সে দিন চিড়িয়াখানায় গিয়েছিলেন। সারাদিন ঘোরার পরিকল্পনা ছিল সে দিন। কিন্তু পরিণতি যে এমন হবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি নিকট আত্মীয়রা। ২৪ ঘণ্টার মধ্য়েই মৃত্যু দম্পতির। বিয়ের বয়স হয়েছিল মাত্র তিন মাস। তার মধ্যেই এই মর্মান্তিক পরিণতি। উত্তর প্রদেশের গাজিয়াবাদের ঘটনা। মাত্র ২৫ বছর বয়সী অভিষেক আলুওয়ালিয়ার মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। আর সেই খবর শুনে সহ্য করতে পারেননি স্ত্রী অঞ্জলি। সোজা ছুটে যান সাত তলার ব্যালকনিতে। সেখান থেকে ঝাঁপ দেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে অঞ্জলিকে মৃত বলে ঘোষণা করা হয়।

গত বছরের ৩০ নভেম্বর বিয়ে হয় অভিষেক ও অঞ্জলির। গত সোমবার দিল্লির চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন তাঁরা। তাঁদের এক আত্মীয় জানিয়েছেন, হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন অভিষেক। কী করবেন বুঝে উঠতে না পেরে কয়েকজন বন্ধুকে ফোন করেন অঞ্জলি। প্রথমে অভিষেককে নিয়ে যাওয়া হয় দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে। সেখানে থেকে নিয়ে যাওয়া হয় সফদরজং হাসপাতালে।

কয়েক ঘণ্টা পরই অভিষেককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। রাত ৯টা নাগাদ গাজিয়াবাদের বৈশালীতে ওই দম্পতির অ্যাপার্টমেন্টে পৌঁছয় অভিষেকের দেহ। তারপরই ওই বহুতল থেকে ঝাঁপ দেন অঞ্জলি। দ্রুত তাঁকে বৈশালীর ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

তাঁদের এক আত্মীয়া জানিয়েছেন, অভিষেকের দেহ বাড়িতে পৌঁছনোর পর খুব কাঁদছিলেন অঞ্জলি। এরপর তাঁকে ছুটে যেতে দেখা যায় ব্যালকনির দিকে। আত্মীয়রা ছুটে গেলেও থামাতে পারেননি অঞ্জলিকে। তবে মাত্র ২৫ বছর বয়সে কীভাবে হার্ট অ্যাটাক হল অভিষেকের, তা বুঝতে পারছেন না চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন, সবরকমভাবে চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি ওই যুবককে। গত দু-এক বছরে এমন ঘটনা বারবার ঘটছে, যেখানে হৃদরোগের শিকার হচ্ছে ৩০ বা তারও কম বয়সী যুবক-যুবতীরা। চিকিৎসকেরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

Follow Us
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?