AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: নাগপুরে ৫৬ ডিগ্রি? দিল্লির মতো এটাও ভুল! বার বার কেন রিডিং বিভ্রাট?

Temperature Spike: নাগপুরে আবহাওয়া দফতরের থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, নাগপুরের ওই ওয়েদার স্টেশনে সেন্সরে গোলযোগের জন্য এই ভুল রিডিং উঠে এসেছিল। আবহাওয়া দফতরের আঞ্চলিক অফিস সেই সমস্যা মেরামতের কাজ চালাচ্ছে।

Weather Update: নাগপুরে ৫৬ ডিগ্রি? দিল্লির মতো এটাও ভুল! বার বার কেন রিডিং বিভ্রাট?
প্রতীকী ছবিImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: May 31, 2024 | 11:11 PM
Share

নাগপুর: প্রথমে দিল্লি। তারপর নাগপুর। দু’জায়গাতেই লাগামহীন চড়েছে পারদ। কিন্তু দুই জায়গাতেই তাপমাত্রার ভুল তথ্য উঠে এসেছে। সম্প্রতি দিল্লির এক অটোমেটির ওয়েদার স্টেশনে রিডিং এসেছিল ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস। তারপর আবার গতকাল নাগপুরে একইরকমভাবে এক ওয়েদার স্টেশনে তাপমাত্রার পারদ চড়েছিল ৫৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু দিল্লির মতো নাগপুরেও ভুল রিডিং উঠে এসেছিল। জানিয়ে দিল মৌসম ভবন।

নাগপুরে আবহাওয়া দফতরের থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, নাগপুরের ওই ওয়েদার স্টেশনে সেন্সরে গোলযোগের জন্য এই ভুল রিডিং উঠে এসেছিল। আবহাওয়া দফতরের আঞ্চলিক অফিস সেই সমস্যা মেরামতের কাজ চালাচ্ছে। তাহলে কত ছিল গতকাল নাগপুরের তারমাত্রা? সেই তথ্যও জানানো হয়েছে নাগপুরের হাওয়া অফিসের তরফে। গতকাল (৩০ জুন) নাগপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

কিন্তু কেন বার বার এই সমস্যা? প্রথমে দিল্লিতে। তারপর নাগপুরে। হাওয়া অফিস থেকে অবশ্য জানানো হচ্ছে, আবহাওয়া যদি খুব প্রতিকূল হয়, তাহলে ইলেকট্রনিক সেন্সর কাজ নাও করতে পারে। সেন্সর খারাপ হয়ে যাওয়া বা প্রোটেকশন শিল্ড কাজ না করা, এমন বিভিন্ন কারণে অটোমেটিক সিস্টেমে ভুল রিডিং আসতে পারে। তবে সেটি যাচাই করে দেখার জন্য হাওয়া অফিসের আবহাওয়াবিদরা রয়েছেন। আরও অন্যান্য মাপকাঠি থাকে, যেগুলির সঙ্গে তুলনা করে আবহাওয়াবিদরা বুঝতে পারেন সেই রিডিং ভুল না ঠিক।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন