AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Knife attack at National Conference rally: কাশ্মীরে রক্তাক্ত রোডশো! এলোপাথারি ছুরিতে আহত ফারুক আবদুল্লার দলের ৩ কর্মী

Knife attack at National Conference rally: রবিবার (১৯ মে), এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা। ন্যাশনাল কনফারেন্সের রোডশো-তে ছুরি নিয়ে হামলা অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের। আহত তিন জন।

Knife attack at National Conference rally: কাশ্মীরে রক্তাক্ত রোডশো! এলোপাথারি ছুরিতে আহত ফারুক আবদুল্লার দলের ৩ কর্মী
প্রতীকী ছবি Image Credit: TV9 Bangla
| Updated on: May 19, 2024 | 4:41 PM
Share

শ্রীনগর: নির্বাচনী প্রচারে ছুরি নিয়ে হামলা। রবিবার (১৯ মে), এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা। এদিন এই জেলায় ন্যাশনাল কনফারেন্স দলের একটি রোডশো ছিল। রোডশো চলাকালীনই অজ্ঞাত পরিচয় হামলাকারীরা ছুরি নিয়ে হামলা চালায় ন্যাশনাল কনফারেন্স দলের কর্মীদের উপর। এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পুঞ্চের মেনধর এলাকায়। রোডশোয় উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। উপস্থিত ছিলেন অনন্তনাগের ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিয়াঁ আলতাফ রাজৌরিও।

আহতরা সকলেই ন্যাশনাল কনফারেন্স দলের কর্মী বলে জানা গিয়েছে। ঘটনার পরপরই আহতদের মেনধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের রাজৌরির সরকারি মেডিকেল কলেজে রেফার করা হয়।

এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন বিধায়ক তথা ন্যাশনাল কনফারেন্স দলের নেতা জাভেদ রানা। তিনি জানিয়েছেন, ন্যাশনাল কনফারেন্স দলের রোডশো চলাকালীন এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন পারুক আবদুল্লা। আচমকাই কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ন্যাশনাল কনফারেন্সের ওই কর্মসূচিতে হামলা চালায়। তাদের মধ্যে কয়েকজন আচমকাই এলেপাথারি ছুরি চালাতে শুরু করে। জাভেদ রানা বলেছেন, “উপত্যকায় কড়া নিরাপত্তার মধ্যেই আমাদের যুব কর্মীদের উপর হামলা করা হয়েছে। আমি পুলিশের কাছে দাবি করছি, হামলাকারীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে অজ্ঞাতপরিচচয় হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে, অভিযুক্তদের ধরতে জায়গায় জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে, এই ঘটনার প্রতিবাদে মেনধরের প্রধান চৌকিতে বিক্ষোভ দেখাচ্ছে ন্যাশনাল কনফারেন্স।

Follow Us
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী