AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একাধিক দেশে ছড়িয়ে থাকতে পারে করোনার নতুন ‘স্ট্রেন’! আশঙ্কা হু-র প্রধান বিজ্ঞানীর

যদি অন্যান্য দেশ ভাইরাসের জিনের তথ্য নিয়ে গবেষণা করে তাহলে হয়তো এই নতুন 'স্ট্রেন' বা এই ধরনের 'স্ট্রেন' সেই দেশগুলিতেও পাওয়া যাবে। এমনটাই আশঙ্কা তাঁর।

একাধিক দেশে ছড়িয়ে থাকতে পারে করোনার নতুন 'স্ট্রেন'! আশঙ্কা হু-র প্রধান বিজ্ঞানীর
ফাইল চিত্র
| Updated on: Dec 22, 2020 | 4:13 PM
Share

নয়া দিল্লি: ব্রিটেন থেকে শুরু করে গোটা বিশ্বে ছড়াতে শুরু করেছে অভিযোজিত করোনাভাইরাস (COVID-19)। ইতালি, অস্ট্রেলিয়াতেও ধরা পড়েছে সংক্রমণ। যা নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানালেন, বিশ্বের আরও একাধিক দেশে থাকতে পারে করোনার এই নতুন স্ট্রেন।

তবে তিনি এ-ও জানিয়েছেন এখনই নিশ্চিত হয়ে নতুন ‘স্ট্রেন’ সম্পর্কে কিছু বলা যাবে না। এর আগে একাধিকবার অভিযোজন দেখা গিয়েছে করোনার। সেক্ষেত্রে ব্রিটেনের তথ্য অনুযায়ী ৭০ শতাংশ দ্রুত সংক্রমণ হওয়া এই ‘স্ট্রেন’ করোনা প্রতিরোধ ক্ষমতায় কতটা প্রভাব ফেলবে তা জানার জন্যও আরও গবেষণা প্রয়োজন।

সংবাদ মাধ্যমে স্বামীনাথন জানান, ব্রিটেন ভাইরাসের জিনের পরিবর্তন কড়া নজরে রেখেছিল। যদি অন্যান্য দেশ ভাইরাসের জিনের তথ্য নিয়ে গবেষণা করে তাহলে হয়তো এই নতুন ‘স্ট্রেন’ বা এই ধরনের ‘স্ট্রেন’ সেই দেশগুলিতেও পাওয়া যাবে। এমনটাই আশঙ্কা তাঁর। ব্রিটেনে পাওয়া নতুন ‘স্ট্রেন’-এর সঙ্গে আগের করোনাভাইরাসের জিনের গঠনের প্রায় ১৭ টি পরিবর্তন রয়েছে। দক্ষিণ আফ্রিকায়ও অন্য একটি ‘স্ট্রেন’ ধরা পড়েছে।

সৌম্য স্বামীনাথনের মতে, এর আগেও একাধিকবার অভিযোজন করেছে করোনা। বিগত অভিযোজনের মতোই এটি একটি অভিযোজন হতে পারে। করোনার স্পাইক প্রোটিনে পরিবর্তন হলে প্রতিষেধকের কার্যকরিতার উপর তার প্রভাব পড়ে। এক্ষেত্রে এই বিষয়গুলি বুঝতে আরও সপ্তাহখানেকের গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন হু-র প্রধান বিজ্ঞানী। তিনি এ-ও জানিয়েছেন, প্রত্যেকটি দেশের উচিত ভাইরাসের জিনের সিকোয়েন্স নিয়ে আরও গবেষণা করা।

আরও পড়ুন: নিয়ন্ত্রণের বাইরে যায়নি করোনার নতুন ‘স্ট্রেন’, জানাল হু

তবে করোনা সম্পর্কিত সতর্কতা একই থাকছে। হু-র আপদকালীন প্রধান মাইকেল রায়ানও জানিয়েছেন, যেভাবে আগে করোনা সতর্কতা অবলম্বন করা হচ্ছিল। সেই একই সতর্কতা এক্ষেত্রেও প্রযোজ্য। তাঁর মতে এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি করোনার নতুন ‘স্ট্রেন।’

Follow Us
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু