AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway Rules: রাত ১০টার পর ট্রেনের মধ্যে যা আপনি একেবারেই করতে পারবেন না, জানুন রেলের নিয়ম

Railway Rules: নিজের বার্থে বসে বা শুয়ে একজন যাত্রী যা ইচ্ছে তাই করতে পারেন না। রেলের বেশ কিছু নিয়ম আছে। ট্রেনে চেপে কোথাও যাওয়ার আগে সেই সব নিয়ম জেনে নেওয়া জরুরি।

Railway Rules: রাত ১০টার পর ট্রেনের মধ্যে যা আপনি একেবারেই করতে পারবেন না, জানুন রেলের নিয়ম
ফাইল ছবিImage Credit: Facebook
| Updated on: Sep 02, 2024 | 5:28 PM
Share

কলকাতা: দূরের গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে এক রাত বা দু’রাতও কাটাতে হতে পারে ট্রেনে। সে ক্ষেত্রে সাধারণত রাত বাড়ার পর প্রত্যেক যাত্রীই খাওয়া দাওয়া সেরে শোয়ার বন্দোবস্ত করেন। ক্রমে আলোগুলিও নিভিয়ে দেওয়া হয়।প্রত্যেকে নিজের নিজের নির্দিষ্ট বার্থেই রাত কাটান। তবে নিজের বার্থে বসে বা শুয়ে একজন যাত্রী যা ইচ্ছে তাই করতে পারেন না। রেলের বেশ কিছু নিয়ম আছে। ট্রেনে চেপে কোথাও যাওয়ার আগে সেই সব নিয়ম জেনে নেওয়া জরুরি। না জানলে বিপদে পড়তে হতে পারে।

একটি কামরায় একসঙ্গে অনেক যাত্রী যাতায়াত করেন। কারও যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর রেখেই নিয়মগুলি তৈরি করেছে রেল। শুধু যাত্রী নয়, টিটিটি (TTE)-কেও মানতে হয় সেই সব নিয়ম।

কী কী করতে পারবেন না রাত ১০টার পর

রাত ১০ টার পর ফোনে লাউডস্পিকারে কথা বলা যায় না। কোনও যাত্রী যদি এই কাজ করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন সহযাত্রীরা।

রাত ১০টার পর ক্যাটারিং-এর পরিষেবা আর পাবেন না ট্রেনে। অর্থাৎ ট্রেনে যদি রাতে কিছু খাওয়ার দরকার হয়, তাহলে ১০ টার আগেই অর্ডার করে দিতে হবে।

রাত ১০টার পর কোনও ট্রেনের টিটিই (TTE) যাত্রীদের টিকিট চেক করতে পারবেন না। যদি কোনও যাত্রী যাত্রা শুরুই করেন রাত ১০টার পর, শুধুমাত্র সেই ক্ষেত্রে টিটিই চেক করতে যেতে পারবেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?