AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rare Disease: দরজায় দরজায় ঘুরতে হবে না আর, বিরল রোগের চিকিৎসার টাকা দেবে সরকারই

Rare Disease Treatment: অধিকাংশ বিরল রোগের চিকিত্‍সা নেই। আর দ্বিতীয় হল, যেসব রোগের ওষুধ আছে, সেসব ওষুধের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। বাড়ি-গাড়ি থেকে ঘটি-বাটি সব বিক্রি করে দিলেও ওষুধের দাম জোগাড় হবে না। এসব ক্ষেত্রে উপায় একটাই, ক্রাউডফান্ডিং। লোকে সাহায্য করলে ভাল, না হলে মৃত্যুর অপেক্ষা।

| Updated on: Nov 12, 2024 | 2:52 PM
Share

নয়া দিল্লি: সরকারের বড় উদ্যোগ, রেয়ার ডিজিজ বা বিরল রোগের ওষুধ এবার থেকে নিজেই কিনে রাখবে সরকার। দরকার মতো তা রোগীদের দেওয়া হবে। এতে উপকৃত হবেন হাজার হাজার মানুষ, যাদের আর্থিক সাধ্য না থাকায় চিকিৎসা থেকে বঞ্চিত হতেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় ৭ হাজার রোগকে “বিরল রোগ” হিসাবে চিহ্নিত করেছে। এর মধ্যে মাত্র ৫ শতাংশ রোগের ওষুধ আছে। সাধারণভাবে প্রতি ১০০০ জন মানুষের মধ্যে ১ জন যে রোগে আক্রান্ত হন, তাকে বিরল রোগ বলা হয়। যে কোনও বড় দেশে জনসংখ্যার ৬ থেকে ৮ শতাংশ মানুষ এইসব রোগের শিকার হয়ে থাকেন। ভারতে সংখ্যাটা প্রায় ১০ কোটি।

একে তো অধিকাংশ বিরল রোগের চিকিত্‍সা নেই। আর দ্বিতীয় হল, যেসব রোগের ওষুধ আছে, সেসব ওষুধের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। বাড়ি-গাড়ি থেকে ঘটি-বাটি সব বিক্রি করে দিলেও ওষুধের দাম জোগাড় হবে না। এসব ক্ষেত্রে উপায় একটাই, ক্রাউডফান্ডিং। লোকে সাহায্য করলে ভাল, না হলে মৃত্যুর অপেক্ষা।

২০২১ সালে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল পলিসি ফর রেয়ার ডিজিজ (National Policy for Rare Diseases)-এর কথা ঘোষণা করে। সেখানে রোগীকে এককালীন ২০ লাখ টাকা দেওয়ার কথা বলা হয়। পরে, তা বাড়িয়ে ৫০ লাখ করা হয়। ওষুধ রোগীর বাড়ির লোককেই বাজার থেকে কিনতে হত। কিন্তু, এই টাকায় কিছুই হচ্ছিল না। উদাহরণ হিসাবে স্পাইনাল মাসকিউলার অ্যাট্রোফি (spinal muscular atrophy)-র কথাই যদি ধরা হয়, এই জিনের সমস্যার কারণে মেরুদণ্ড তার শক্তি হারায়। দুনিয়ায় একমাত্র নোভার্টিস এই রোগের ওষুধ তৈরি করে। কমপ্লিট কোর্সের খরচ ১৭ কোটি টাকা!

গতবছর দিল্লি হাইকোর্টে এইসব নিয়ে একাধিক মামলা হয়। সেখানে বলা হয় যে আদালত সরকারকে নির্দেশ দিক, সরকার যেন ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে কম দামে বিরল রোগের ওষুধের ব্যবস্থা করে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (Indian Council of Medical research)-এর ডিরেক্টরকে মাথায় রেখে আদালত একটা কমিটি তৈরি করে দেয়। সেই কমিটির রিপোর্টই এবার হাইকোর্টে জমা পড়তে চলেছে। কমিটির আলোচনায় ঠিক হয়েছে যে বিরল রোগের ওষুধের জন্য বছরে ৯০০ কোটি টাকার একটা সরকারি ফান্ড থাকবে। এই টাকায় সরকার নিজেই বিদেশি কোম্পানির কাছ থেকে ওষুধ কিনবে এবং তা রোগীদের দেওয়া হবে। কিছু বিরল রোগের ওষুধ যাতে ভারতেই তৈরি করা যায়, সেজন্য গবেষণার কাজেও এই ফান্ড থেকে টাকা দেওয়া হবে। আপাতত ১৩টি বিরল জিনঘটিত রোগকে চিহ্নিত করেছে বিশেষজ্ঞ কমিটি।

এসব রোগের ওষুধ বাল্ক পারচেজ বা একসঙ্গে অনেক কেনায় কম দামে পেতে অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca), নোভারটিস (Novartis), রোচে (Roche), সারেপ্টা (Sarepta), সানোফি (Sanofi)-র মতো বিদেশি ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তি করবে সরকার। সরকারের ঘরে ওষুধ পৌঁছনোর পর তা রোগীর কাছে কীভাবে পৌঁছবে। এই সংক্রান্ত মোডালিটিজ তৈরির কাজই শুধু বাকি। সেটা হয়ে গেলেই আদালতে রিপোর্ট জমা পড়বে। আদালত সম্মতি দিলে সরকারি নীতিও তৈরি হয়ে যাবে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত