DA News: ১০০ শতাংশ DA নয়, ৮৫ শতাংশ দিতে পারবে নতুন সরকার, সুপ্রিম কোর্টে জমা পড়ল স্ট্যাটাস রিপোর্ট

Kolkata: সেই মামলায় স্ট্যাটাস রিপোর্ট দেশের সর্বোচ্চ আদালতে জমা দিল রাজ্য (West Bengal Goverment)। বকেয়া ডিএ (DA) মেটাতে আদালতের কাছে কিছুটা ছাড় চাওয়া হয়েছে। কোর্টে জানানো হয়েছে, বকেয়া ডিএ (DA)-র ১০০ শতাংশর বদলে ৮৫ শতাংশ মেটাতে চায় নতুন বিজেপি সরকার।সেই মামলায় স্ট্যাটাস রিপোর্ট দেশের সর্বোচ্চ আদালতে জমা দিল রাজ্য (West Bengal Goverment)। বকেয়া ডিএ (DA) মেটাতে আদালতের কাছে কিছুটা ছাড় চাওয়া হয়েছে। কোর্টে জানানো হয়েছে, বকেয়া ডিএ (DA)-র ১০০ শতাংশর বদলে ৮৫ শতাংশ মেটাতে চায় নতুন বিজেপি সরকার।

DA News: ১০০ শতাংশ DA নয়, ৮৫ শতাংশ দিতে পারবে নতুন সরকার, সুপ্রিম কোর্টে জমা পড়ল স্ট্যাটাস রিপোর্ট
ডিএ নিয়ে কী বলল রাজ্যImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 23, 2026 | 10:21 AM

দিল্লি: সরকারি কর্মচারিদের ডিএ (DA) মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় স্ট্যাটাস রিপোর্ট দেশের সর্বোচ্চ আদালতে জমা দিল রাজ্য (West Bengal Goverment)। বকেয়া ডিএ (DA) মেটাতে আদালতের কাছে কিছুটা ছাড় চাওয়া হয়েছে। কোর্টে জানানো হয়েছে, বকেয়া ডিএ (DA)-র ১০০ শতাংশর বদলে ৮৫ শতাংশ মেটাতে চায় নতুন বিজেপি সরকার।

কোর্টের স্ট্যাটাস রিপোর্টে রাজ্য কী জানিয়েছে?

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই ডিএ (DA) মামলার শুনানি ছিল। সেই কারণে বুধবার রাতে রাজ্যের তরফে জমা পড়ে স্ট্যাটাস রিপোর্ট। তবে, নতুন বেঞ্চ গঠনের কারণে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হবে না পূর্ব নির্ধারিত এই ডিএ মামলার শুনানি। নতুন রাজ্য সরকারের তরফে স্ট্যাটাস রিপোর্টে জানানো হয়েছে, কোষাগারে আর্থিক চাপের কারণেই ১০০ শতাংশ ডিএ দেওয়া সম্ভব হবে না। ১৫ শতাংশ ডিএ দেওয়ার ক্ষেত্রে ছাড় চাওয়া হয়েছে কোর্টের কাছে। ২০২৮ সালের মধ্যে চার কিস্তিতে বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে।

সম্প্রতি শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, “রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক ধীরে ধীরে মেটাব। আপনারা ভেবেছিলেন ৪২ শতাংশই হয়ত দিয়ে দেব। আবার সোশ্যাল মিডিয়ায় ১০ শতাংশ বলা হচ্ছিল। ৪২ বা ১০ কোনওটাই দিইনি। হিসাব করে দিয়েছি। আগামী দিনে মেকআপ করব।”

এ দিকে, সপ্তম পে কমিশন গঠন করেছে শুভেন্দুর সরকার। ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা ফের একবার পূরণ করল রাজ্য সরকার। ​নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পে কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের বেতন, ভাতা, ডিএ (DA) এবং অন্যান্য সুবিধা পর্যালোচনা করা হবে। বর্তমান ডিএ কাঠামো পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

 

Follow Us