AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: নতুন সাংসদের ডাক পড়ল কালীঘাটে, আজই মমতা-অভিষেকের সঙ্গে বৈঠক

CM Mamata Banerjee: আজ এই বৈঠকে ২৯ জন সাংসদ ছাড়াও জেলা সভাপতি এবং দলের শীর্ষ নেতৃত্বের ডাক পড়েছে। তৃণমূল সূত্রে খবর, যে যে জায়গায় দল হেরে গিয়েছে তার কারণ পর্যালোচনা করা হতে পারে। সংগঠনের যে ত্রুটি- বিচ্যুতি সামনে এসেছে, সেই সম্পর্কে মূল্যায়ন করে দলের পদাধিকারীদের কর্তব্য জানাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: নতুন সাংসদের ডাক পড়ল কালীঘাটে, আজই মমতা-অভিষেকের সঙ্গে বৈঠক
মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 08, 2024 | 9:49 AM
Share

কলকাতা: রাজ্যে কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে। ২৯টি আসনে জয় পেয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের এই জয়ের পর শনিবার নব নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে কালীঘাটে। বিকেল চারটের সময় হবে মিটিং। উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের হবু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ এই বৈঠকে ২৯ জন সাংসদ ছাড়াও জেলা সভাপতি এবং দলের শীর্ষ নেতৃত্বের ডাক পড়েছে। তৃণমূল সূত্রে খবর, যে যে জায়গায় দল হেরে গিয়েছে তার কারণ পর্যালোচনা করা হতে পারে। সংগঠনের যে ত্রুটি- বিচ্যুতি সামনে এসেছে, সেই সম্পর্কে মূল্যায়ন করে দলের পদাধিকারীদের কর্তব্য জানাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি নব নির্বাচিত সাংসদদের ভূমিকা কী হতে পারে সেই বিষয় নিয়েও আলোচনা করতে পারেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সাধারণত নির্বাচনের পর এই ধরনের বৈঠক হয় । তবে এবার যেন বাড়তি গুরুত্ব রয়েছে। কারণ তৃণমূল দিল্লির রাজনীতিতে এই মুহূর্তে এক প্রাসঙ্গিক শক্তি। ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক। তাই দিল্লির রাজনীতিতে আগামীর রোড ম্যাপ কী তা নিয়েও আলোচনা হওয়ার কথা আজ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?