AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajarhat: বাইক সরাতে বলায় এসটিএফের ওসিকে মার, রাজারহাটে গ্রেফতার যুবক

Rajarhat: পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে রাজারহাট বাজারের ঘটনা। অভিযুক্ত যুবক ওই অফিসারের বাড়ির সামনে নিজের বাইক রেখেছিলেন। এদিকে রাস্তায় গাড়ির সংখ্যা বেশি থাকায় ওই বাইকটি সরিয়ে রাখতে বলা হয়। এরপরই শুরু হয় কথা কাটাকাটি।

Rajarhat: বাইক সরাতে বলায় এসটিএফের ওসিকে মার, রাজারহাটে গ্রেফতার যুবক
রাজারহাট পুলিশের হাতে গ্রেফতার।
| Edited By: | Updated on: Sep 03, 2024 | 2:02 PM
Share

কলকাতা: বাড়ির সামনে বাইক রেখেছিলেন। তাই নিয়ে বচসা। প্রতিবাদ করায় বেঙ্গল এসটিএফ-এর ওসিকে মারধর করার অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। সোমবার রাতে রাজারহাট থানার পুলিশ রাজারহাট বাজার থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে রাজারহাট বাজারের ঘটনা। অভিযুক্ত যুবক ওই অফিসারের বাড়ির সামনে নিজের বাইক রেখেছিলেন। এদিকে রাস্তায় গাড়ির সংখ্যা বেশি থাকায় ওই বাইকটি সরিয়ে রাখতে বলা হয়। এরপরই শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন অভিযুক্ত ওই যুবক। আচমকাই কিল ঘুষি মারতে থাকেন। রাজারহাট থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ।

ভরসন্ধ্য়ায় প্রকাশ্যে এমন ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। এলাকার লোকজনের দাবি, এলাকায় যদি এমন অশান্তি বিশৃঙ্খলা চলে, তাহলে নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে। পুলিশি নজরদারি বাড়ানোর আর্জি জানিয়েছেন তাঁরা। আজ ধৃতকে আদালতে তোলা হবে। পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হতে পারে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?