AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: দলে দলে কেন্দ্রীয় বাহিনী ঘিরল ন্যাজাট-সন্দেশখালি-ঝুপখালি, ভোটের মুখে বড় কেস?

CBI: সিবিআই সূত্রের খবর, যারা গোপনীয়তা বজায় রেখে ইমেল করে শেখ শাহজাহান, শিবু হাজরা, আলমগিরদের নামে অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের অভিযোগের সত্যতা যাচাই করতে এই অভিযান। নিরাপত্তার দিক মাথায় রেখে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালির এ প্রান্ত থেকে ও প্রান্ত কার্যত দাপিয়ে বেড়ালেন এদিন ৪০ ডিগ্রির গরমে। 

Sandeshkhali: দলে দলে কেন্দ্রীয় বাহিনী ঘিরল ন্যাজাট-সন্দেশখালি-ঝুপখালি, ভোটের মুখে বড় কেস?
| Edited By: | Updated on: Apr 20, 2024 | 7:01 PM
Share

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির অভিযোগ পেতে সিবিআই ইমেল আইডি প্রকাশ করেছে। আর তারপরই একাধিক অভিযোগ জমা পড়ে ওই ইমেল আইডিতে। সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতে এবং অভিযোগকারীদের বয়ান সংগ্রহ করতে শনিবার সকাল থেকেই টপ গিয়ার সিবিআই। রাজবাড়ি, ন্যাজাট, সন্দেশখালি, ঝুপখালি, খুলনা-সহ একাধিক জায়গায় বিভিন্ন টিমে ভাগ হয়ে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রের খবর, যারা গোপনীয়তা বজায় রেখে ইমেল করে শেখ শাহজাহান, শিবু হাজরা, আলমগিরদের নামে অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের অভিযোগের সত্যতা যাচাই করতে এই অভিযান। নিরাপত্তার দিক মাথায় রেখে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালির এ প্রান্ত থেকে ও প্রান্ত কার্যত দাপিয়ে বেড়ালেন এদিন ৪০ ডিগ্রির গরমে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির তদন্তভার পেয়েছে সিবিআই। আর তদন্তভার পেতেই ইমেল আইডি প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তর ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়, যত বেশি সম্ভব যেন ইমেল আইডিটি প্রচার করা হয়। সংবাদমাধ্যমেও sandeshkhali@cbi.gov.in ইমেল আইডিটি প্রচারের কথা বলা হয়। ১৫ এপ্রিল পর্যন্তই নাকি ২১৭টি অভিযোগ এসেছে সেখানে। এমনও খবর, এখনও পর্যন্ত জমি দখলের অভিযোগের সংখ্যাই সব থেকে বেশি। সেসব অভিযোগ পেতেই এবার ময়দানে সিবিআই।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১