AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: তিলোত্তমার পরিবারের সঙ্গে দেখা করবেন শাহ? বড় খবর দিলেন দিলীপ

Dilip Ghosh: তিলোত্তমার পরিবারের সঙ্গে অমিত শাহের দেখা যে হচ্ছে কিনা সে বিষয়ে এখনই কোনও পাকা খবর নেই বলে সূত্রের খবর। এখনও তাঁদের বাড়িতে কোনও চিঠি আসেননি বলে জানিয়েছেন তিলোত্তমার বাবা।

Dilip Ghosh: তিলোত্তমার পরিবারের সঙ্গে দেখা করবেন শাহ? বড় খবর দিলেন দিলীপ
দিলীপ ঘোষ, বিজেপি নেতা Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2024 | 10:04 AM
Share

কলকাতা: বাংলায় পা রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই তাঁর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছেন তিলোত্তমার মা-বাবা। সাক্ষাৎ প্রসঙ্গে জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বলেন, “আমি ঠিক জানি না দেখা করবেন কিনা। আবেদন করেছেন ওনারা। এবার দেখা করার বিষয়টা এখনকার নেতৃত্ব ঠিক করবেন।”

তবে রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়েননি দিলীপ। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, “কিন্তু ওনাদের আবেদন থেকেই বোঝা যাচ্ছে এখনকার রাজ্য সরকারের উপর থেকে মানুষের ভরসা চলে গিয়েছে। সে কারণেই তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছেন, কেন্দ্র সরকারের কাছে আবেদন করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন। তারমানে এখানের রাজ্য সরকারের উপর আর কোনও ভরসাই নেই। পুলিশ-প্রশাসনের উপর ভরসা উঠে গিয়েছে। এটা চিন্তার বিষয়।”  

তবে তিলোত্তমার পরিবারের সঙ্গে অমিত শাহের দেখা যে হচ্ছে কিনা সে বিষয়ে এখনই কোনও পাকা খবর নেই বলে সূত্রের খবর। এখনও তাঁদের বাড়িতে কোনও চিঠি আসেননি বলে জানিয়েছেন তিলোত্তমার বাবা। সে কারণেই তাঁরা সাক্ষাৎ নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি। অন্যদিকে প্রশাসনিক সূত্রে খবর, নিরাপত্তার কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর তিলোত্তমার বাড়ি যাওযার ক্ষেত্রে কিছু বাধা আছে। এখন দেখার শেষ পর্যন্ত তিনি অন্যত্র কোথাও দেখা করেন কিনা। 

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ